Bangladesh Accident: ভরা পদ্মায় তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬, বহু নিখোঁজ
এদিন দমকল বাহিনীর কর্মকর্তা সোহেল রানা জানান, “বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা তার ক্রেনের সাহায্যে এবং ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি মৃতদেহ।”
Bangladesh Accident: যাত্রীবোঝাই বাসকে ধাক্কা মারে ফেরি এসে, ইতিমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে
হাইলাইটস:
- বাংলাদেশের ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস
- এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত পক্ষে ১৬ জন এবং বাকিরা এখনও নিখোঁজ
- দুর্ঘটনার আগে ওই বাসে শিশু সহ প্রায় ৪০ জন যাত্রী উপস্থিত ছিলেন
Bangladesh Accident: ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। পদ্মানদীতে তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস। এই ঘটনায় কমপক্ষে নিহত হয়েছেন ১৬ জন। নিখোঁজ আরও অনেকেই। বুধবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে স্থানীয় সময় অনুযায়ী বিকেল ঠিক ৫.১৫ নাগাদ ঢাকামুখী একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর ঘাটে দাঁড়িয়েছিল। সে সময় ওই ঘাটে ফেরি এসে ধাক্কা মারে পন্টুনে। তখন বাসে উপস্থিত ছিল প্রায় ৪০ জন যাত্রী। পন্টুনে ফেরির ধাক্কার অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নদীতে। সাথে সাথেই শুরু হয় উদ্ধারকাজ। তবে বৃষ্টির জন্য বহুবার বিঘ্নিত হয় উদ্ধার কাজ।
We’re now on WhatsApp- Click to join
এদিন দমকল বাহিনীর কর্মকর্তা সোহেল রানা জানান, “বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা তার ক্রেনের সাহায্যে এবং ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি মৃতদেহ।” তিনি আরও বলেন যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ছয় ঘণ্টার চেষ্টার পর বুধবার মধ্যরাতের দিকেই বাসটি উদ্ধার করা হলে এর আগে দুই মহিলার নিথর দেহ উদ্ধার করেন ডুবুরিরা এবং পরে বাকি ১৪ মৃত জনের সন্ধান পাওয়া যায়।
We’re now on Telegram- Click to join
দমকল বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিরা সামরিক ও পুলিশের সাহায্যে তল্লাশি অব্যাহত রেখেছেন নিখোঁজদের সন্ধানে। জানা গিয়েছে যে, ঢাকাগামী ওই বাসটিতে বেশ কয়েকজন শিশু-সহ কমপক্ষে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন এবং তাদের বেশিরভাগই রাজধানীতে ফিরছিলেন ইদের ছুটি শেষে।
At least 35 passengers are missing after a bus plunged into the Padma River at Daulatdia Ghat, Bangladesh; two bodies have been recovered so far as rescue operations continue.
People live like cockroaches and die like cockroaches
pic.twitter.com/kq6pxbfvrs— Lord Immy Kant (@KantInEastt) March 25, 2026
রাজবাড়ি জেলা প্রশাসন কর্তাদের মতে, উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানতেই তাঁদের ডেকেছিলেন এবং দুর্ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা এর আগে জানিয়েছিল, বাসটি নদীতে পড়ে যাওয়ার পর প্রায় ১১ জন যাত্রী সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন এবং উদ্ধার হন, কিন্তু বাকিদের অধিকাংশই নিখোঁজ রয়েছেন এখনও।
এদিকে, ফেরিঘাট সূত্রের খবর, বুধবার রাত ১১টা ১৫ নাগাদ বাসের কিছু অংশ নদীর উপরে দেখা মেলে। সাড়ে ১১টা নাগাদ বাসটিকে তোলা হয় ক্রেন দিয়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও। নেটিজেনদের আশঙ্কা যে, চালকের পরিবর্তে খালাসিকে দিয়ে বাস চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অনেকেরই আশঙ্কা, হয়তো স্টিয়ারিং হাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। তাই নিয়ন্ত্রণ হারিয়ে বাস তলিয়ে গেল পদ্মানদীতে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







