Bangla NewsPolitics

Abhishek Banerjee: এবার ‘খেলা শেষ’! এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে ‘খেলা শেষের’ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমিত শাহকে আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “অবাক হওয়ার কিছুই নেই।

Abhishek Banerjee: আর ‘খেলা হবে না’, অমিত শাহের তীব্র নিন্দা করে বিশেষ বার্তা তৃণমূল সেনাপতি অভিষেকের

হাইলাইটস:

  • নিজের এক্স হ্যান্ডেলেও এই প্রসঙ্গ তুলে ধরে মুখ খোলেন অভিষেক
  • এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমতো তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • অমিত শাহকে আক্রমণ করে কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Abhishek Banerjee: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মথুরাপুরে সভা করেছিলেন, সেখানেই এবার সভা করে রেকর্ড গড়লেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘খেলা হবে’ দিয়ে শুরু হয়েছিল একুশের বিধানসভা নির্বাচন। এবার সেই খেলারই যে শেষের পালা, রবিবার ফের তা মনে করিয়ে দিলেন তিনি। বাংলার নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ‘আত্মবিশ্বাসী’।

We’re now on WhatsApp- Click to join

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমিত শাহকে আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু দর্শকের থেকে খালি চেয়ারের সংখ্যা বেশি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সভায়।” রবিবার নিজের সভা থেকে সেই শূন্যতার কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি সাংবাদিকদের ক্যামেরা ঘুরিয়ে ‘ফারাক’ দেখানোর কথা বলেছেন। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কথায়, “তাঁর বক্তব্য আমি শুনেছি। ৩০ মিনিট মতো তিনি বক্তব্য রেখেছিলেন। আমি অত্যন্ত কৌতূহলী হয়েই দেখছিলাম। কারণ মাঠের যা পরিস্থিতি ছিল!”

We’re now on Telegram- Click to join

অভিষেকের কথায়, “বিজেপির এই পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, তার থেকে যেখানে মাটি কাটা হয় জেসিবি দিয়ে, সেখানে বেশি লোক জড়ো হয়। এর চেয়ে চায়ের দোকানেও বেশি লোক হয়।” এদিন নিজের এক্স হ্যান্ডেলেও সেই প্রসঙ্গই টেনে ধরেন তিনি। অভিষেকের মতে, ‘পরিবর্তন যাত্রা জনমন টানার আগেই পরিণত হয়েছে বিসর্জন যাত্রায়।’ আর এইসব সবশেষে তিনি আর ‘খেলা হবে’ লিখলেন না, বরং লিখলেন ‘খেলা শেষ’। অর্থাৎ তৃণমূল কৌশল বদলাচ্ছে।

Read More- ১৪ই মার্চ বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র শেষে হবে প্রধানমন্ত্রী মোদির ‘মেগা ব্রিগেড র‍্যালি’

প্রসঙ্গত, রবিবার রাষ্ট্রপতিকে ‘অপমানের’ অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরের সভা থেকে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বসে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আর আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি!” কেবল মুখে দাবি নয়, একটি ছবিও এদিন তুলে ধরেন তিনি। আর এর সঙ্গে বলেন, “এটা পিআইবি-র পোস্ট করা একটি ছবি। আমার নয়। রাষ্ট্রপতিকে তাহলে কে অপমান করছেন? দেশের অপমানই বা কে করছেন? দেখুন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button