Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে, গত ২২শে জুলাই ২০২৬ বর্ষাকালীন অধিবেশন চলাকালীন লোকসভার কার্যক্রম থেকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল।
Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
হাইলাইটস:
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার নিয়ে ফের শুরু চর্চা
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আর্জি অভিষেকের
- আর্জি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee: এই নভেম্বর থেকেই ফের শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। তার আগে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে, গত ২২শে জুলাই ২০২৬ বর্ষাকালীন অধিবেশন চলাকালীন লোকসভার কার্যক্রম থেকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল। বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের সিদ্ধান্তও নেওয়া হয়।
We’re now on WhatsApp- Click to join
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, গত ১৩ই আগস্ট অধিবেশন মুলতুবি হলেও তাঁর সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়নি। ফলে ৩০শে নভেম্বর লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলেও তবে সাসপেনশন বহাল থাকছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
ফলে কার্যত, তিনি একজন নির্বাচিত সাংসদ হিসেবে সংসদের কাজে অংশগ্রহণ এবং তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পালনে তিনি বাধার মুখে পড়বেন।
TMC MP Abhishek Banerjee (@abhishekaitc) writes to #LokSabha Speaker Om Birla (@ombirlakota), seeking the revocation of TMC MP Kalyan Banerjee's (@KBanerjee_AITC) suspension ahead of the House reconvening on November 30.
Citing Rule 374(2) of the Lok Sabha Rules, he said the… pic.twitter.com/kmUXdTPTMu
— Lok Poll (@LokPoll) November 27, 2026
ওই চিঠিতে লোকসভার কার্যপ্রণালী এবং কার্যপরিচালনা বিধির ৩৭৪(২) নম্বর ধারারও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বিধি অনুসারে, যে কোনও সময়েই সংসদে প্রস্তাব আনা হলে কোনও সদস্যের সাসপেনশন প্রত্যাহার করার ক্ষমতা লোকসভার রয়েছে। সেই বিধির ভিত্তিতেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনও প্রত্যাহারের প্রস্তাব দ্রুত বিবেচনা করার জন্য তিনি স্পিকারের কাছে আবেদনও জানিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন যে, ৩০শে নভেম্বর অধিবেশন শুরুর আগেই এই বিষয়টি বিবেচনা করে সংসদীয় কাজে ফেরার সুযোগ দেওয়া হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই চিঠিতে লোকসভায় তৃণমূলের দলীয় কাজকর্ম আর সংসদীয় কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রেও মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ২২শে জুলাই লোকসভায় মহিলা সাংসদদের বিরুদ্ধে অবমাননাকর অসংসদীয়, ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনাটি মিতালী বাগ ও কাকলি ঘোষ দস্তিদার-সহ প্রাক্তন দলীয় সহকর্মীদের সাথে তীব্র বাগ্বিতণ্ডার সময় ঘটে। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতেই লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসদাচরণের দায়ে সাসপেনশন প্রস্তাব পাস হয়। এবার এই সাসপেনশনই প্রত্যাহারের আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







