Convocation Dress: গাউন পরে আর হ্যাট ওড়ানো নয়! বিশ্ববিদ্যালয়ের পোশাকে বড় বদল আনতে চলেছে রাজ্য
শিক্ষা দফতরের পক্ষ থেকে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ জারি করে দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের। রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়েছে এই নির্দেশ দিয়ে।
Convocation Dress: সমাবর্তনে আর গাউন-হ্যাট নয়? কী পরবেন তবে পড়ুয়ারা? চিঠি পাঠানো হল বিশ্ববিদ্যালয়গুলিকে
হাইলাইটস:
- বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার থেকে আর দেখা যাবে না বিদেশি গাউন-হ্যাট
- সেই পোশাকের বদলে দেশীয় ঐতিহ্য মেনেই তৈরি পোশাক পরার পরামর্শ সরকারের
- সমাবর্তনের অনুষ্ঠানে খাদি এবং হ্যান্ডলুমের উপর বিশেষ জোর দিচ্ছে উচ্চশিক্ষা দফতর
Convocation Dress: রাজ্য উচ্চশিক্ষা দফতরের কনভোকেশনে পোশাক বদলের উদ্যোগ। এবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেশীয় পোশাক পরার পরামর্শ দিচ্ছে সরকার। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে সাধারণত রয়েছে বিদেশি ধাঁচের গাউন পরার প্রচলন। এর সঙ্গে থাকে হ্যাট। সেটা বদলে এবার হ্যান্ডলুমের পোশাকের উপরে জোর দিতে চাইছে রাজ্য সরকার।
We’re now on Telegram- Click to join
খাদি এবং হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ
শিক্ষা দফতরের পক্ষ থেকে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ জারি করে দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের। রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়েছে এই নির্দেশ দিয়ে। গত ২৩শে নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দফতর।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, UGC-র ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের পরামর্শের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। UGC-র পক্ষ থেকে সমাবর্তনের পোশাকে খাদি এবং হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল একাধিকবার। ভারতীয় আবহাওয়ার উপযোগী পোশাক তৈরির উপরও UGC জোর দেওয়ার কথা বলেছিল।
CMA Convocation Day 👨🎓 ♥️
When u think about quit,
Just imagine how Good you'll look in CMA convocation dress 🎓So Finish what you have Started. #CMA #CA #ICAI #ICMAI #cmastudents #Convocation #Day pic.twitter.com/4h0Yfj3CVw
— CMA UNOFFICIAL (@CMAUNOFFICIAL) September 22, 2024
এবার কোন পোশাক পরতে হবে?
কার্যত, বিশ্ববিদ্যালয়গুলিতে দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গর্ববোধ বাড়ানোই উচ্চশিক্ষামন্ত্রকের লক্ষ্য। আর্থিকভাবে গ্রামীণ তাঁতি এবং হ্যান্ডলুম শিল্পকে সাহায্যের ভাবনাও রয়েছে এবার রাজ্য সরকারের। তবে, সমাবর্তনের পোশাকের UGC নির্দিষ্ট কোনও নকশা বেঁধে দেয়নি। সেক্ষেত্রে তবে উত্তরীয় সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের সুযোগও থাকছে বলেই তা মনে করা হচ্ছে। উপাচার্য, অতিথি এবং ডিগ্রি প্রাপকদের জন্য পৃথক পোশাক তৈরিরও রয়েছে স্বাধীনতা। এছাড়া, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ুয়াদের পোশাকেও বদলের ভাবনা রয়েছে উচ্চশিক্ষা দফতরের।
Read More- সোমবারই বিধানসভায় পেশ হচ্ছে না UCC বিল, বিরাট পদক্ষেপ করছে শুভেন্দু সরকারের
নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয়গুলিকে পোশাকের নকশা তৈরির পরামর্শও এবার দেওয়া হয়েছে। এই উদ্যোগ কার্যকর করার আবেদন জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অধীনস্থ কলেজগুলিতেও। সমাবর্তনের পোশাকের ছবি এবং ভিডিও UGC-র পোর্টালে পরামর্শ দেওয়া হয়েছে আপলোড করার। কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা বিশ্ববিদ্যালয়গুলিকে উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







