Bangla News

Earthquake: পাহাড় থেকে সমতল, সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি! কম্পনের সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪

প্রসঙ্গত, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক তথ্য অনুসারে, আজ সকাল ৭টা ২ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্পটি।

Earthquake: নেপালের ভূমিকম্পে দু’দফায় কেঁপে উঠল সিকিম, দার্জিলিং এবং শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা

 

হাইলাইটস:

  • আজ সকাল ঠিক ৭টা নাগাদ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয় কম্পন
  • ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম, ভুটান, বিহার এবং বাংলাদেশের কিছু অংশও
  • সাতসকালে এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দারা

Earthquake: সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গ। আজ সকাল ঠিক ৭টা নাগাদ ভূমিকম্পে দু’দফায় কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল। কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি সিকিমেও অনুভূত হয়েছে এই কম্পন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, ভূমিকম্পের উৎসস্থল হল নেপাল। কম্পন জোরালো হলেও তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক তথ্য অনুসারে, আজ সকাল ৭টা ২ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্পটি। আজ সকাল ৭টা ২ মিনিটে নেপালে হয়েছে ভূমিকম্পটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ ছিল। ভূমিকম্পটির উৎপত্তি নেপালের কোশীতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। সিকিমেরও কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থল।

We’re now on WhatsApp- Click to join

দার্জিলিং এবং শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পে মৃদু দুলে উঠেছে ভুটান, বিহার এবং বাংলাদেশের কিছু এলাকাও। ভূমিকম্পের ভৌগোলিক অবস্থান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে উত্তর অক্ষাংশ ২৭.৮৫৫ ডিগ্রি ও পূর্ব দ্রাঘিমাংশে ৮৭.৯০৯ ডিগ্রি। তবে কোন এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে তা এখনও অবধি বিশদ জানা যায়নি।

মঙ্গলবার সাতসকালে এহেন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা। যাঁরা সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, অথবা মাঠে শারীরচর্চা করতে গিয়েছিলেন, তাঁরাও টের পান এই কম্পন। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকাতে। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে অনেকেই ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

Read More- ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপাইন, বাড়ছে আহতের সংখ্যা

দু’সপ্তাহ আগে গত ১২ই নভেম্বরও ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। সেই বারও ভূমিকম্পের উৎসস্থল নেপাল ছিল এবং কম্পনের মাত্রা ছিল ৪.৯। সে দিন ভোরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির পাশাপাশি সিকিম ও বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া গিয়েছিল। এ বারও ফের নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল। প্রতিবেদন প্রকাশের সময় অবধি কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর আপাতত মেলেনি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button