Health Benefits of Jamun: এই ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দূর হবে জ্বর-সর্দি থেকে শুরু করে পেটের অসুখও
আমাদের ভুলেভরা দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে ইমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়ে। আর তার ফলেই দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর সেই সুযোগে শরীরের উপর হামলা করে বেশ কিছু জীবাণু। ফলে একাধিক জটিল অসুখ নেয় পিছু।
Health Benefits of Jamun: ইমিউনিটি বাড়াতে চাইলে আপনাকে সাহায্য নিতে হবে জামের মতো একটি উপকারী ফলের
হাইলাইটস:
- ইমিউনিটিকে চাঙ্গা না রাখলে পিছু নেবে জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে একাধিক রোগব্যাধি
- এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ঠিক কোন কোন নিয়ম মেনে চললে শরীরের ইমিউনিটি বাড়বে?
- সেই উত্তরে বলি, অজেবাজে খাবার খাওয়ার অভ্যাস ছেড়ে পাতে জায়গা করে দিন জামের মতো একটি উপকারী ফলকে
Health Benefits of Jamun: আমাদের চারপাশে রয়েছে অসংখ্য জীবাণু। আর এসব জীবাণুর সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। যেই কারণে একাধিক সংক্রামক ব্যাধির ফাঁদ এড়িয়ে সুস্থ-সবল জীবন কাটানো সম্ভব হচ্ছে।
We’re now on WhatsApp – Click to join
তবে সমস্যা হল, আমাদের ভুলেভরা দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে ইমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়ে। আর তার ফলেই দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর সেই সুযোগে শরীরের উপর হামলা করে বেশ কিছু জীবাণু। ফলে একাধিক জটিল অসুখ নেয় পিছু।
তাই নীরোগ জীবন কাটাতে হলে ইমিউনিটি বাড়িয়ে নেওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ হবে। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে আপনাকে সাহায্য নিতে হবে জামের মতো একটি উপকারী ফলের। তাই আর সময় নষ্ট না করে ঝটপট আজকের প্রতিবেদন থেকে জামের গুণাগুণ সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
তরতরিয়ে বাড়বে ইমিউনিটি
নীরোগ জীবন কাটাতে হলে ইমিউনিটি বাড়াতেই হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে জাম। কারণ, এই ফলে রয়েছে ভিটামিন সি-এর খনি। আর ইমিউনিটি বাড়ানোর কাজে এই ভিটামিনের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। যার ফলে নিয়মিত জাম খেলে শরীর থেকে ফ্রি রেডিকেলসও বাইরে বেরিয়ে যায়। যার ফলে একাধিক অসুখ থাকে দূরে। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত এই ফল খেতে ভুলবেন না।
দিনে কতগুলি জাম খাওয়া যাবে?
জাম খেয়ে উপকার পেতে চাইলে সারাদিনে ১০০ গ্রাম এই ফল খান। তবে এই ফলের রস বানিয়ে খেলে তেমন একটা উপকার মিলবে না। কারণ, যে কোনও ফলের রস বানিয়ে খেলে সেই ফলের ফাইবারের গুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। যার ফলে তার পুষ্টিগুণ কমে। তাই জামের রস না বানিয়ে চিবিয়ে খান। তাতেই ফিরবে শরীরের হাল। এমনকী ইমিউনিটিও বাড়বে।
তবে শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করার কাজেই নয়, এছাড়াও শরীরের একাধিক উপকার করে এই ফল। যেমন–
হার্টের প্রিয় বন্ধু
হৃদরোগের খপ্পরে পড়লে প্রাণের ঝুঁকি তৈরী হয়। তাই যে কোন উপায়ে হৃৎপিণ্ডকে সুস্থ-সবল রাখতেই হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে জাম। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত পরিমানে পটাশিয়াম। আর এই উপাদান ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার কাজে সিদ্ধহস্ত। এর পাশাপাশি এই ফলে উপস্থিত ফাইবারের গুণে কোলেস্টেরলও হবে নিম্নমুখী। আর এই সুবাদে সুস্থ থাকে হার্ট। কাছে ঘেঁষবে না হার্ট অ্যাটাক, অ্যারিদমিয়ার মতো প্রাণঘাতী অসুখ। তাই আজ থেকেই এই ফলকে আপনার প্রতিদিনের ডায়েটে জায়গা করে দিন।
পেটের সমস্যা দূর হবে
নিয়মিত গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় পড়ে অনেকেই কষ্ট পান। কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারেন না। এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই বাইরের তেল, মশলা সমৃদ্ধ খাবার খাওয়া ছাড়তে হবে। তার বদলে জামের মতো একটি উপকারী ফলকে ডায়েটে জায়গা করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।
আসলে জামে রয়েছে অ্যাস্ট্রিজেন্ট প্রপার্টিজ। আর এই উপাদান গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থেকে শুরু করে ডায়ারিয়ার মতো সমস্যা মেটানোর কাজেও একাই একশো। তাই এসব সমস্যায় ভুক্তভোগীরা ঝটপট এই ফলের শরণাপন্ন হন।
Read more:- শীতকালে মুলো খেলে পাবেন অলৌকিক উপকার! পেট থেকে শুরু করে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে
ডায়াবিটিসের মোক্ষম দাওয়াই
ডায়াবিটিস হল একটি জটিল অসুখ। এই রোগকে বশে না রাখতে পারলে পিছু নিতে পারে হাজার সমস্যা। আর এই রোগে ভুক্তভোগীরা নিয়মিত জাম খেতে পারেন। কারণ, এতে রয়েছে এমন কিছু উপাদান যা সুগার নিয়ন্ত্রণ করতে পারে। তাই মধুমেহ রোগে ভুক্তভোগীরা অবশ্যই এই ফলের সঙ্গে সন্ধি করে নিন।
এই রকম স্বাস্থ্য এবং জীবনধারা সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







