lifestyle

Good Morning Routine: সুস্থ জীবন পেতে সকালে উঠে এই ৫টি কাজ করুন, বিস্তারিত জেনে নিন

নিয়ম মেনে এই কাজটা করতে পারলেই একাধিক জটিল রোগকে দূরে রেখে সুস্থ ও সবল জীবনযাপন করা সম্ভব। তাই চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক এমনই ৫ কার্যকরী ‘মর্নিং রুটিন’ সম্পর্কে।

Good Morning Routine: একটা ‘গুডমর্নিং রুটিন’ আপনাকে দিতে পারে সুস্থ ও নীরোগ জীবন

হাইলাইটস:

  • করে সকালটা কিভাবে শুরু করছেন তার ওপর সুস্বাস্থ্যের অনেকখানি নির্ভর করে
  • তাই চিকিৎসকরা সবসময় একটা ‘গুডমর্নিং রুটিন’ মেনে চলার পরামর্শ দেন
  • সকালে এই অভ্যাসগুলি মেনে চলতে পারলেই রোগ ব্যাধি দূরে থাকবে

Good Morning Routine: কথায় আছে ‘মর্নিং সোস দ্য ডে’। এই আপ্তবাক্যটি মানুষের শরীর ও মনের স্বাস্থ্যের উপরেও প্রযোজ্য। অর্থাৎ কী ভাবে আপনি সকালটা কাটাচ্ছেন, তার উপরই নির্ভর করছে সুস্বাস্থ্যের অনেকখানি। আর এই জন্যই চিকিৎসকেরা একটা ‘হেলদি মর্নিং রুটিন’ মেনে চলার পরামর্শ দেন। নিয়ম মেনে এই কাজটা করতে পারলেই একাধিক জটিল রোগকে দূরে রেখে সুস্থ ও সবল জীবনযাপন করা সম্ভব। তাই চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক এমনই ৫ কার্যকরী ‘মর্নিং রুটিন’ সম্পর্কে।

We’re now on WhatsApp – Click to join

​১. অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠার অভ্যাস

সুস্থ থাকার ইচ্ছে থাকলে সকালের অ্যালার্ম বেজে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করুন। এতেই আপনি অনেকের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। পাশাপাশি আপনার আত্মবিশ্বাসও কয়েকগুণ বাড়বে।

২. সঠিক ভাবে ব্রাশ করুন​

ঘুম ভাঙার পর আপনার প্রথম কাজ হল ব্রাশ করা। তবে অনেকে খুব তাড়াহুড়ো করে ব্রাশ করেন। কিন্তু এতে দাঁত বা মুখগহ্বর, কোনওটাই পরিষ্কার হয় না। আর এই জন্যই একাধিক রোগে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এবার থেকে কিছুটা সময় নিয়ে ব্রাশ করুন।

​৩. অবশ্যই শরীরচর্চা করুন

সকালে উঠে অন্তত ৩০ মিনিট শরীররচর্চা করুন। এর ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এমনকী কোলেস্টেরল, ডায়াবিটিস ও প্রেশারের মতো ক্রনিক অসুখও নিয়ন্ত্রণে থাকবে।

​৪. ব্রেকফাস্ট স্কিপ করবেন না ​

সকালে উঠে পরিষ্কার হয়ে আগে ব্রেকফাস্টটা করে নিন। এতেই আপনার শরীরে পুষ্টি ও শক্তির চাহিদা পূরণ হয়ে যাবে। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় থাকবে।

Read more:- সকালে ঘুম থেকে ওঠার পর কি আপনার পায়ের তলায় ব্যথা করে? এর কারণ এটি হতে পারে

৫. সকালে পছন্দের গান শুনুন 

সকালে সকাল আপনার মিউজিক সিস্টেমে পছন্দের গান চালিয়ে দিন। এতেই আপনার মস্তিষ্কে হ্যাপি হরমোন বৃদ্ধি পাবে। এই হ্যাপি হরমোন দেহ ও মন, উভয়েরই উপকার করে।

জীবনধারা সংক্রান্ত আরও প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button