Tollywood Controversy: একত্রবাস বিতর্কে জড়াল মানসী সেনগুপ্ত! ইন্ডাস্ট্রির সিনিয়রকে খোঁচা দিলেন অনন্যা গুহ
তারপরই প্রতিবাদে সরব হন মানসী এবং বিশ্বরূপ দুজনেই। ট্রোলার এবং সংবাদমাধ্যমের একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় ফোন হাতেই ‘সাংবাদিক’ সেজে বসা মানুষদের বিরুদ্ধে তাঁকে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়।
Tollywood Controversy: একত্রবাস বিতর্কের মাঝেই মানসীকে কী খোঁচা দিলেন অনন্যা? এখানে বিস্তারিত জেনে নিন
হাইলাইটস:
- মানসী সেনগুপ্ত ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এখন শিরোনামে
- রটেছে যে এই দুই তারকা নাকি এখন একত্রবাস করছেন
- এই বিতর্কের মাঝেই অনন্যা গুহর একটি পোস্ট ভাইরাল
Tollywood Controversy: বেশিরভাগ সময়ই তারকাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন রটে সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যে তা কখনও অতিরিক্ত সীমাও অতিক্রম করে যায়। এবার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানসী সেনগুপ্ত এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। রটেছে যে, দুই তারকাই নাকি একত্রবাস করছেন। কেবল তাই নয়, দুজনের ব্যক্তিগত খবর রটে যাওয়ায় ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকও ছাড়বেন মানসী, এমনও খবর সামনে আসে।
We’re now on Telegram- Click to join
তারপরই প্রতিবাদে সরব হন মানসী এবং বিশ্বরূপ দুজনেই। ট্রোলার এবং সংবাদমাধ্যমের একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় ফোন হাতেই ‘সাংবাদিক’ সেজে বসা মানুষদের বিরুদ্ধে তাঁকে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। এরই মাঝে অনন্যা গুহর একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেখানে উল্লেখ নেই মানসীর নাম, তবে নেটপাড়ার একাংশের ধারণা যে অনন্যার নিশানায় মানসীই।
We’re now on WhatsApp- Click to join
অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর বিয়েতে বাউন্সার নিয়োগ নিয়ে ট্রোল করেছিলেন মানসী তারই সিরিয়ালের এক সহ-অভিনেত্রীর সাথে। অনন্যার পোস্টে যেন এবার তারই উল্লেখ। সেখানে লেখা রয়েছে, ‘আরে, খুব যে পিছনে লেগেছিলি না? এবার তবে কী হলো ভাই? নিজের পিছনে লোক লাগলে এবার কেমন লাগে, সেটা তো বুঝতেই পারছিস’। ‘আমার ব্যাপারে কত খারাপ খারাপ সব কথা বলে, কত ভিডিও বানিয়ে টাকা কামিয়ে নিয়েছিস। কিন্তু সেটা করব না আমি। কারণ আমার রুচি, আমার শিক্ষা আমাকে সেই জায়গায় নামতে শেখায়নি। তবে একটা কথা হচ্ছে যে, বেশ মজার হচ্ছে ব্যাপারটা!’
তবে, নেটপাড়ার বুঝতে সমস্যা হয়নি যে অনন্যার নিশানা তবে মানসীরই দিকে। একজন তাঁর পোস্টে মন্তব্য করেছেন, ‘ওই যে কথায় আছে না যে, সময় কথা বলে। ইউনিভার্সে যা দেবে তা ফেরত আসবে।’ আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, সেই কথাটা তবে মনে আছে—’বিয়েতে কি বাউন্সার নিয়ে যাবি?’ বলে যে খিল্লি করেছিল। এবার তবে ঠিক হয়েছে। একেই বলে কর্মফল।’
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে উদ্দেশ্য করে একাধিক ভিডিও করেছেন মানসী। এর সঙ্গে জানিয়েছেন যে, ইতিমধ্যে সাইবার ক্রাইমে তিনি অভিযোগ জানিয়েছেন। এরই সাথে নিজের অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা যে, কোনোরকম গুজবে কান না দেবেন না।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







