Entertainment

One World News Entertainment: কলকাতার টালিগঞ্জ থেকে ঢাকার রূপোলি পর্দা, টলিউড ও ঢালিউডের সবথেকে আলোচিত ও জমজমাট খবর নিয়ে দেখে নিন আজকের বিনোদন বুলেটিন

শুরুতেই চোখ রাখছি কলকাতার সিনেপাড়ায়। আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার নন্দনে শুরু হতে চলেছে পূর্ণাঙ্গ ‘ফিল্ম বাজার’, যা বাংলা ছবিকে সরাসরি আন্তর্জাতিক মঞ্চ ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে জুড়ে দেবে।

One World News Entertainment: দুই বাংলার বিনোদন জগতের বাছাই করা খবর গুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • টলিউড সমাচার — কলকাতা
  • ঢালিউড আপডেট — ঢাকা
  • মেলবন্ধন ও যৌথ উদ্যোগ

One World News Entertainment: নমস্কার, ‘ওয়ান ওয়ার্ল্ড নিউজ’-এর বিনোদন বুলেটিনে আপনাদের স্বাগত। রূপোলি পর্দার আলোয় আজ আবারও v এক সুতোয় বাঁধা পড়েছে কলকাতা আর ঢাকা। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক দুই বাংলার বিনোদন দুনিয়ার সেaরা আপডেটগুলো।

We’re now on WhatsApp – Click to join

১. টলিউড সমাচার — কলকাতা

শুরুতেই চোখ রাখছি কলকাতার সিনেপাড়ায়। আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার নন্দনে শুরু হতে চলেছে পূর্ণাঙ্গ ‘ফিল্ম বাজার’, যা বাংলা ছবিকে সরাসরি আন্তর্জাতিক মঞ্চ ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে জুড়ে দেবে।

অন্যদিকে বড় পর্দায় আসছে চমক। পদ্মশ্রী করিমুল হকের মানবিক সংগ্রাম নিয়ে বায়োপিক ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় হাজির হচ্ছেন সুপারস্টার দেব। পাশাপাশি ঐতিহাসিক পটভূমিতে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে রাজকীয় মেজাজে ধরা দিতে চলেছেন জিৎ ও টোটা রায়চৌধুরী।

২. ঢালিউড আপডেট — ঢাকা

এবার নজর পদ্মাপাড়ে। ঢালিউডে মেগাস্টার শাকিব খানের অ্যাকশন থ্রিলার ‘সোলজার’ আর মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। তাঁর সঙ্গে পর্দায় দেখা যাবে তানজিন তিশা ও তাসনিয়া ফারিণকে।

এদিকে রেদওয়ান রনির বিগ বাজেট সিনেমা ‘দম’-এ পর্দা ভাগ করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। বাংলাদেশ থেকে কাজাকিস্তান—আন্তর্জাতিক ক্যানভাসে শুটিং হওয়া এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।

Read more:- কলকাতার টালিগঞ্জ থেকে ঢাকার রূপোলি পর্দা, টলিউড ও ঢালিউডের সবথেকে আলোচিত ও জমজমাট খবর নিয়ে দেখে নিন আজকের বিনোদন বুলেটিন

৩. মেলবন্ধন ও যৌথ উদ্যোগ

কাঁটাতার পেরিয়ে দুই বাংলার এই মেলবন্ধন বাংলা সিনেমাকে পৌঁছে দিচ্ছে বিশ্বমঞ্চে।

বিনোদনের আরও নানা টাটকা খবর নিয়ে আমি অনুপমা আবারও ফিরব। চোখ রাখুন ‘ওয়ান ওয়ার্ল্ড নিউজ’-এ।

Back to top button