Bigg Boss Bangla: ট্রফি জয়ের স্বপ্ন রয়ে গেল অধরা! দর্শকদের ভোটের বিচারে দুর্গ ছাড়লেন সোনামণি
প্রসঙ্গত, বিগ বস বাংলার প্রথম দিন থেকেই ঘরে ছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। খেলার নিয়মে তিনি নমিনেডেট হয়েছেন একাধিকবার। তবে দর্শকরা বাঁচিয়ে নিয়েছে তাঁকে।
Bigg Boss Bangla: ১১ তম সপ্তাহের শেষে ভোটের বিচারেই বিগ বসের দুর্গ ছাড়তে হল অভিনেত্রী সোনামণিকে
হাইলাইটস:
- এদিন বিগ বস বাংলার দুর্গ ছাড়লেন অভিনেত্রী সোনামণি সাহা
- সোনামণির বেরিয়ে যাওয়ার খবরে কেঁদে ভাসালেন দুর্গের প্রতিযোগীরা
- বিগ বস বাংলা থেকে হাসি মুখেই বিদায় নিলেন অভিনেত্রী সোনামণি
Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’র ট্রফি জয়ের স্বপ্ন এবার অধরাই রয়ে গেল। ১১ তম সপ্তাহের শেষে দর্শকদের ভোটের বিচারে এবার দুর্গ ছাড়লেন সোনামণি সাহা। বাকি প্রতিযোগীদের চোখে জল থাকলেও হাসি মুখেই এদিন দুর্গ ছাড়লেন সোনামণি। অর্থাৎ আরও এক সপ্তাহে বিগ বসের ঘরে থাকবেন রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, বিগ বস বাংলার প্রথম দিন থেকেই ঘরে ছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। খেলার নিয়মে তিনি নমিনেডেট হয়েছেন একাধিকবার। তবে দর্শকরা বাঁচিয়ে নিয়েছে তাঁকে। চলতি সপ্তাহে নমিনেটেড ছিলেন তনুশ্রী রায় দাস, রাজবীর দে ও সোনামণি সাহা। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, এই সপ্তাহে বের হতে হবে সোনামণিকেই। গতকাল এবার দাদার দরবারে সেই জল্পনাতেই পড়েছে সিলমোহর। দর্শকদের ভোটের বিচারে বিগ বসের দুর্গ ছাড়তে হল সোনামণিকে। সোনামণির বেরিয়ে যাওয়ার খবরে কেঁদে ভাসালেন দুর্গের সকল প্রতিযোগীরা।
We’re now on WhatsApp- Click to join
উল্লেখ্য, উত্তরবঙ্গের মালদহের বাসিন্দা হলেন সোনামণি সাহা। ছোট থেকেই তাঁর লক্ষ্য ছিল সরকারি চাকরি। সেই মতো করেই নিজেকে প্রস্তুত করেন তিনি। তবে একটি সাক্ষাৎকারে সোনামণি সাহা জানিয়েছিলেন যে হঠাৎই ১৭ বছর বয়সে গ্ল্যামারজগতে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতোই পাড়ি দেন শহর কলকাতায়। কিন্তু পরিবারের তরফে একেবারেই সম্মতি ছিল না। তাঁর এক দাদা কোনওক্রমে রাজি করান বাবা-মাকে। ‘দেবী চৌধুরাণী’র হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।
BIGG BOSS ANGLA S3 : RAJVEER SOURAV EXPOSED JEETU SRIJILA GAME SONAMONI … https://t.co/SZ2iDgjzBJ via @YouTube
— John Rambo (@JohnRambo5oh2) November 15, 2026
মাত্র ১৮ বছর বয়সেই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। পাত্র হলেন কোরিওগ্রাফার সুব্রত রায়। সেই বিয়ে টিকেছিল মাত্র ৫ বছর। ২০২৩ সালে পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় সোনামণির। তার বেশ কিছুদিন পর থেকেই প্রতীকের সাথে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা বেশ অন্য মাত্রা পায়। শোনা যায় যে, বিচ্ছেদের আগেই নাকি সহশিল্পী প্রতীক সেনের সাথে সম্পর্কে জড়ান অভিনেত্রী সোনামণি। যদিও এই অভিযোগও মিথ্যে বলেই দাবি করেন অভিনেত্রী।
Read More- ৭ বছরের তারার নাম বিগ বসেতে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হলেন মাহী বিজের প্রাক্তন স্বামী জয় ভানুশালী
এদিকে সোনামণি এবং প্রতীক, কেউই তাঁদের এই সম্পর্কের জল্পনায় সিলমোহর দেননি। তবে সামনেই যে তাঁর বিয়ে তা বিগ বসের দুর্গের ভিতর একাধিকবার তাঁকে বলতে শোনা গিয়েছে। অনুমান যে, এবার প্রতীকের সাথেই হয়তো বিয়ে সারতে পারেন অভিনেত্রী।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







