Entertainment

Mirakkel 11: দীর্ঘ অপেক্ষার এবার হল অবসান, ফের ছোটপর্দায় ফিরতে চলেছে ‘মিরাক্কেল’!

এবার সব কমেডি প্রেমিক মানুষদের জন্য এল বিশেষ সুখবর। দীর্ঘ দিনের পর ফের আবার ছোটপর্দায় ফিরতে চলেছে ‘মিরাক্কেল’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ঝলকই প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে।

Mirakkel 11: তবে এবারে ‘মিরাক্কেল’-এর বিচারকের আসনে কারা থাকছেন? জেনে নিন বিশদ

হাইলাইটস:

  • ৫ বছর পর ফের আবার ফিরছে ‘মিরাক্কেল’ শো
  • এক ঝলক প্রকাশ্যে আনা হল চ্যানেলের তরফে
  • তবে বিচারকের আসনে কাদেরকে দেখা যাবে?

Mirakkel 11: মানুষকে হাসানোর উদ্যোগেই চালু হয়েছিল ‘মিরাক্কেল’। মীর সঞ্চালিত এই হাসির অনুষ্ঠানটি টিআরপির একটা আলাদাই অবস্থান ছিল বলাই বাহুল্য। এই অনুষ্ঠানের প্রতিযোগীরা নিজেদের পরিচিতি গড়তে পেরেছিলেন এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও। কিন্তু গত ৫ বছর আর পর্দায় দেখা মেলেনি মিরাক্কেলের।

We’re now on Telegram- Click to join

এবার সব কমেডি প্রেমিক মানুষদের জন্য এল বিশেষ সুখবর। দীর্ঘ দিনের পর ফের আবার ছোটপর্দায় ফিরতে চলেছে ‘মিরাক্কেল’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ঝলকই প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে। এতে অডিশনের জন্য আহ্বান জানানো হয়েছে ছোট থেকে বড় সব বয়সেরই কমেডিয়ানদের।

We’re now on WhatsApp- Click to join

তবে, এবার এই অনুষ্ঠানটি একদম অন্যরকম আঙ্গিনায় সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে। বাছাই পর্ব হওয়ার পরেই মূল পর্ব শুরু হয়ে যাবে যেখানে একে অপরের সাথে লড়াই করবেন প্রতিযোগীরা। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যেতে পারে এই ‘মিরাক্কেল’ শোটি।

এবার প্রশ্ন হচ্ছে এর বিচারকের আসনে তবে কাদের দেখতে পাওয়া যাবে সেটা এখনও অবধি জানা যায়নি। তবে পুরনোদের মধ্যে ভীষণভাবে পরান বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন দর্শকরা। হাজির থাকবেন আগের সিজনের বেশ কিছু সদস্য ও মেন্টর। সকলের সাথে কথা বলার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

তবে, এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, বিগত বেশ কিছু বছর ধরে অনেক বিধিনিষেদের জন্যই বন্ধ রাখা হয়েছিল মিরাক্কেল সম্প্রচার। কাউকে কটাক্ষ করে কিংবা কাউকে উদ্দেশ্য করে কথা বলা কিংবা ব্যঙ্গ করা খুব স্বাভাবিকই একটা ব্যাপার যারা তাদের ক্ষেত্রে কমেডিয়ান। এখন এই ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারেন না। তাই এবার সম্পূর্ণ অন্যরকমভাবে এই শোকে সাজানোরই চেষ্টা করা হচ্ছে। যাতে আগামী দিনে কোনরকম সমস্যা না হয়, তার জন্যই এহেন নয়া উদ্যোগ।

Read More- ‘গল্প পরিবর্তনের জন্য ছবির টিমের ওপর চাপ সৃষ্টি করেছে ভারত সরকার? গুজব ওড়ালেন সালমান খান

তাঁর কথায়, বর্তমানে যে কোনও শোয়ের দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ম মেনে চলাটাও কঠিন হয়ে যাবে আগামী দিনে। ক্রিয়েটিভ টিমের ওপরে অনেকটাই চাপ থাকবে, তবে সব মিলিয়েই এত বছর পর অনুষ্ঠানটি যখন ফিরছে সেটি জায়গা করে নিতে পারবে দর্শকদের মনে বলেই বেশ আশাবাদী পরিচালক।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button