WB Election: এবার পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট
মামলাটি কলকাতা পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার রাজ্য সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত। প্রাক্তন কাউন্সিলর দীপু দাস এই সীমানা নির্ধারণ প্রক্রিয়ার বৈধতাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন।
WB Election: ওয়ার্ড সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই আদেশ
হাইলাইটস:
- কলকাতা পৌরসভা নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা
- বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের
- ওয়ার্ড সীমানা নির্ধারণ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ
WB Election: পৌরসভা নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা বেড়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ওয়ার্ডের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। এর ফলে আপাতত নির্বাচনের প্রস্তুতি থেমে গেছে।
We’re now on Telegram- Click to join
মামলাটি কলকাতা পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার রাজ্য সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত। প্রাক্তন কাউন্সিলর দীপু দাস এই সীমানা নির্ধারণ প্রক্রিয়ার বৈধতাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া অবধি পুরসভার নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।
We’re now on WhatsApp- Click to join
আদালতের আদেশটি কখন কার্যকর হবে?
এর আগে, ২৯শে অক্টোবর, একটি একক বেঞ্চ সীমানা নির্ধারণ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। এরপর আবেদনকারী ডিভিশন বেঞ্চে আপিল করেন।
#CalcuttaHighCourt on Friday, restrained #westbengal State Election Commission from proceeding with #kolkatamunicipalcorporation elections slated for end of 2026,until there is a decision to pending challenge on delimitation of wards from 144 to 209 @TheWeekLive
— Prema Rajaram (@prema_rajaram) November 6, 2026
শুক্রবার, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপর স্থগিতাদেশ জারি করে। সীমানা নির্ধারণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের এই আদেশ কার্যকর থাকবে। মামলার শুনানি শেষে এ দিন নির্বাচনী বিজ্ঞপ্তি জারির উপরে এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়।
অন্যদিকে, কলকাতা-সহ রাজ্যের মোট ৭টি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ই নভেম্বর এই তালিকা প্রকাশের কথা ছিল। আপাতত তা এখন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ একবার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে ভোটার তালিকায় নতুন করে কোনও নাম তোলা বা বাদ দেওয়া যায় না। তাই আদালত সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কমিশন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




