Sheikh Hasina: “ফের নির্বাচন করতে হবে বাংলাদেশে” এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক ছিল না বলেও তিনি সেই আবেদনে দাবি করেছেন।
Sheikh Hasina: আওয়ামি লিগের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুললেন আইনি প্রশ্ন
হাইলাইটস:
- নিজের দেশে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- ফের আবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন শেখ হাসিনা
- নির্বাচন আয়োজনের আহ্বানও জানিয়েছেন হাসিনা
Sheikh Hasina: এই ডিসেম্বরেই নিজ দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ নিয়ে ভারত থেকে একাধিকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি বিবৃতি দিয়েছেন। এর পাশাপাশি, তিনি জানিয়েছেন যে দেশে ফেরা মারফতই নিজের গ্রেফতারি ও প্রাণহানির শঙ্কারও কথা৷ তবে এবার দেশে ফেরার আগেই আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শেখ হাসিনা রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইলেন। তাঁর অভিযোগ যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বহাল রেখেছে অন্তর্বর্তী সরকারের জারি করা নিষেধাজ্ঞা।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক ছিল না বলেও তিনি সেই আবেদনে দাবি করেছেন। শেখ হাসিনার বক্তব্য, বাংলাদেশের ভোটারদের আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞার ফলে একটি উল্লেখযোগ্য অংশ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে চলে গিয়েছে। এর পাশাপাশি, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পথে বাধা সৃষ্টি করছে দলের সমর্থকদের উপর হামলার ঘটনা বলেও রাষ্ট্রসংঘকে তিনি জানিয়েছেন।
We’re now on WhatsApp- Click to join
রাজনৈতিক এবং নাগরিক স্বাধীনতা সংক্রান্ত তাঁর চিঠিতে আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের ৪টি ধারা লঙ্ঘনের অভিযোগও জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ৩ বিশেষজ্ঞের কাছে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা জরুরি পদক্ষেপ গ্রহণের। এরই সঙ্গে বাংলাদেশে নতুন করে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের তিনি আহ্বানও জানিয়েছেন।
Former Prime Minister of Bangladesh, Sheikh Hasina, has submitted a communication to UN Special Rapporteurs raising serious concern about the ongoing ban of the Awami League in Bangladesh. The communication sets out how the ban, initially imposed by the Interim Administration of…
— Bangladesh Awami League (@albd1971) October 27, 2026
এর আগে ঠিক কী বলেছিলেন শেখ হাসিনা?
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের আবহে বাংলাদেশে সরকারের পতনের পর নিজ দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকেই ভারতেই রয়েছেন তিনি। ঢাকায় ফিরে গেলে রয়েছে তাঁর বিপদের আশঙ্কা, তা স্বীকার করেও এবার নিজের দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা।
Read More- পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি! বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’! ঘটনায় মৃত্যু অভিযুক্তর
এদিন তিনি বলেছেন, “ডিসেম্বরেই আমি বাংলাদেশে ফিরে যাব। ভয় পাই না আমি। আমি জানি যে, ওরা আমাকে মেরেও ফেলতে পারে, বা গ্রেফতারও করতে পারে, কিংবা নির্যাতনও করতে পারে… কিন্তু আমার দেশে ফিরে যাওয়া আমার দায়িত্ব।”
তিনি আরও বলেছেন যে, “দেশে ফিরে যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে চিন্তিত নই আমি। তবে আমাকে ফিরতেই হবে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







