Entertainment

Fauzi Controversy: বিপাকে পড়ল প্রভাসের ‘ফৌজি’, ছবিতে নেতাজিকে অপমান করার অভিযোগ তুললেন চন্দ্র কুমার বসু

তবে ছবির এই দৃশ্য একেবারেই যথাযথ নয় বলেই আপত্তি তুলেছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। এই ছবিতে বিকৃত করা হয়েছে ঐতিহাসিক তথ্য, এই দাবি তুলে নির্মাতাদের তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলেন।

Fauzi Controversy: এবার ছবির পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুললেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

হাইলাইটস:

  • এবার চরম বিতর্কে জড়িয়ে পড়েছে ফৌজি ছবিটি
  • কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার
  • ছবিতে নেতাজিকে অপমানের অভিযোগ চন্দ্র বসুর

Fauzi Controversy: শুরু থেকেই আলোচনা হয়েছিল প্রভাসের ‘ফৌজি’ ছবি নিয়ে। এবার তো চরম বিতর্কে জড়িয়ে পড়েছে এই ছবিটি। কয়েকদিন আগেই এই ছবির টিজার মুক্তি পেয়েছে, যেখানে দেখানো হয়েছে এডলফ হিটলারের সাথে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎকার।

We’re now on Telegram- Click to join

তবে ছবির এই দৃশ্য একেবারেই যথাযথ নয় বলেই আপত্তি তুলেছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। এই ছবিতে বিকৃত করা হয়েছে ঐতিহাসিক তথ্য, এই দাবি তুলে নির্মাতাদের তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলেন।

We’re now on WhatsApp- Click to join

গত ২৩শে অক্টোবর প্রভাসের জন্মদিনে মুক্তি পায় ‘ফৌজি’ ছবির প্রথম ঝলক। এই ফৌজি ছবিতে দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা এবং হিটলারের সাথে নেতাজির সাক্ষাৎকার যেই ভাবে তুলে ধরা হয়েছে তা ভীষণ আপত্তিকর বলে দাবি করেছে অনেকেই। কেবল তাই নয়, এই ছবি টিজার দেখে ছবিটি নিয়ে মামলা করার কথাও কম বলেনি রাজনৈতিক মহলের একাংশই।

এরই মধ্যে এবার নিজের দাবি প্রকাশ্যে আনলেন চন্দ্র কুমার বসু। তিনি বলেছেন, ‘যখন জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কাজ করা হয় ঠিক তখন আরও অনেকটা বেশি করে সচেতন থাকা উচিত। ঐতিহাসিক তত্ত্ব বিকৃত করা কিংবা কাল্পনিক গল্প সাজিয়ে সকলের সামনে তুলে ধরাকে অপরাধ বলেই মনে করি আমি। হিটলারের সাথে নেতাজির কথোপকথন যেই ভাবে তুলে ধরা হয়েছে তা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্যাদাকে ক্ষুন্ন করে।’

প্রসঙ্গত আই এ এন এসকে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্র কুমার বসু বলেন, ‘সেই সময় সাহায্য পাওয়ার আশা নিয়ে জার্মানির হিটলার এবং জাপানের হিডেকি তোজোর সাথে যোগাযোগ করেছিলেন নেতাজি। দেশের প্রতি নেতাজির ভালোবাসাকে সম্মান দিয়েছিলেন হিটলার। কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদকে সমর্থন করতেন নেতাজি। ফ্যাসিবাদের বিরোধী ছিলেন নেতাজি এবং মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী ছিলেন তিনি। সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত পরিচালকের।’

Read More- ‘কফি উইথ করণ’ বিতর্কের পর বিজয় দেবেরাকোন্ডার সমালোচনা উড়িয়ে দিয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?

ফৌজি টিজার

২৩শে অক্টোবর অভিনেতা প্রভাসের ৪৭তম জন্মদিনে, ‘ফৌজি’ ছবির নির্মাতারা এই ছবিতে তাঁর চরিত্রটিকে পরিচয় করিয়ে দিতে ‘ফাইল নং ২৫’ শিরোনামে একটি নয়া ভিডিও প্রকাশ করেন।

এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button