Suvendu Adhikari on Mamata: ‘এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাটি ধরাতে হবে…’ বিজেপি কর্মীদের বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এবার রয়েছে আরেকটি নির্বাচন। দিওয়ালির পরই রয়েছে পৌরসভা ভোট। আর হলদিয়া পুরসভার ভোটে যাতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনওভাবেই ভোট না পায়, যাতে একদম শূন্য হয়ে যায় সেই আবেদনই এবার করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari on Mamata: পৌর ভোটের আগেই বিশেষ আর্জি শুভেন্দু অধিকারীর, এদিন যা বলেছেন মুখ্যমন্ত্রী…
হাইলাইটস:
- কালীপুজোর পরই সম্ভবত হবে পৌরসভা ভোট
- এই পৌরসভা ভোটের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
- এদিন এ প্রসঙ্গে কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari on Mamata: এক লাখেরও বেশি ভোটে নন্দীগ্রাম থেকে উপ নির্বাচনে জিতেছেন বিজেপি প্রার্থী হাসি রানি রথ। নন্দীগ্রামে প্রচারে এসে তাঁকে বিপুল ভোটে জেতানোর জন্য বিশেষ আবেদন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরে ফলাফল বেরানোর পরই দেখা যায় যে সেখানে গেরুয়া ঝড় উঠেছে।
We’re now on Telegram- Click to join
এবার রয়েছে আরেকটি নির্বাচন। দিওয়ালির পরই রয়েছে পৌরসভা ভোট। আর হলদিয়া পুরসভার ভোটে যাতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনওভাবেই ভোট না পায়, যাতে একদম শূন্য হয়ে যায় সেই আবেদনই এবার করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
এদিন এ প্রসঙ্গে কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, “আগামী দিনে রয়েছে পুরসভা ভোট। এবার দু’একদিনের মধ্যেই আমি বসব। পুরো জেলার কর্মীরা একেবারে রীতিমতো ঝাঁপিয়ে পড়বেন আর তাদের পুরো শূন্য করে দিতে হবে।” অর্থাৎ এবার আর কোনও রকম ঢিলেমি দিলে চলবে না। যেভাবেই হোক বিজেপিকে জেতাতে হবে। এদিন মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, “এই ৩০টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একদম খালি বাটি পাঠাতে হবে। অনেক আমাদের ক্ষতি করে দিয়েছে। আর যাতে তাঁরা ক্ষতি না করতে পারে…।” সেই কারণেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য করে দেওয়ার জন্য বিশেষ আবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
"Reduce Trinamool to zero in all municipal seats & send Mamata Banerjee back empty-handed with a begging bowl!"
— CM Suvendu Adhikari 🔥🔥 pic.twitter.com/eHQR2A1xVL
— বাংলার টিনটিন (@Banglar_Tintin) October 26, 2026
প্রসঙ্গত, ২০২৬ সালে তমলুকে বিধানসভা জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডঃ হরে কৃষ্ণ বেরা। প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন তিনি। তৃণমূলের দীপেন্দ্র নারায়ণ রায়কে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী ডঃ হরে কৃষ্ণ বেরা।
এদিকে আবার এই তমলুক সংসদীয় কেন্দ্রও বিজেপির। ২০২৪ সালের লোকসভা ভোটে সেখানেই জিতেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রায় ৭ লক্ষ ৬৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এবার সেখানেও যাতে আর অন্য কোনো দল দাগ না কাটতে পারে সেই কারণেও এই বিশেষ বার্তা।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







