Bigg Boss Bangla: দুর্গের প্রথম ক্যাপ্টেন ছিলেন তিনিই, বিজয়ী হওয়ার স্বপ্ন ভুলে এবার মাঝপথেই আউট হয়ে বসলেন ভরত কল
বিগত কিছু সপ্তাহ ধরেই একাধিকবার নমিনেট হয়েছেন ভরত কল। কিন্তু দর্শকদের ভোটে প্রতিবারই জিতে যান তিনি। অনেকেই ভেবেছিলেন তিনি আর বাদ পড়বেন না।
Bigg Boss Bangla: বিগ বস থেকে বাদ পড়লেন ভরত কল, লক্ষ্মীপুজোর দিনই থেমে গেল অভিনেতার বিগ বস হাউজের যাত্রা
হাইলাইটস:
- বিগ বস বাংলার সবথেকে বয়োজ্যেষ্ঠ প্রতিযোগীদের ছিলেন ভরত কল
- অসুস্থতা সত্ত্বেও সবার সঙ্গে তালে তাল মিলিয়ে খেলছিলেন তিনি
- তবে এবার বিগ বস দুর্গ থেকে বিদায় নিতে হল অভিনেতা ভরত কলকে
Bigg Boss Bangla: বিগ বস বাংলার প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন ভরত কল। বয়সকে তুড়ি মেরে অল্পবয়সী প্রতিযোগিতার সাথে তালে তাল মিলিয়ে খেলছিলেন তিনি। অসুস্থতা সত্ত্বেও রাত জেগে সব কাজ করেছেন তিনি।। তিনিই হয়ে উঠেছিলেন সকলের ফাদার-ফিগার। তবে এবার থেমে গেল ভরত কলের বিগ বস যাত্রা।
We’re now on Telegram- Click to join
বিগত কিছু সপ্তাহ ধরেই একাধিকবার নমিনেট হয়েছেন ভরত কল। কিন্তু দর্শকদের ভোটে প্রতিবারই জিতে যান তিনি। অনেকেই ভেবেছিলেন তিনি আর বাদ পড়বেন না। এইভাবে এগিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। কিন্তু এবার তবে সত্যি সত্যি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন অভিনেতা ভরত কল।
We’re now on WhatsApp- Click to join
সকলের খুব প্রিয় প্রতিযোগী ছিলেন তিনি। এদিকে একাধিকবার বিবাদেও জড়িয়ে ছিলেন তিনি তবে বেশিরভাগ সময়ই সকলের পাশে দাঁড়াতে দেখা যায় ভরত কলকে। বিশেষ করে অভিনেত্রী মনামীর পাশে সব সময়ই দাঁড়াতে দেখা গিয়েছে ভরত কলকে। খুব স্বাভাবিকভাবেই ভরত কলের এই চলে যাওয়া একইবারই মেনে নিতে পারছেন না কেউই। বিশেষ করে মনামী।
দুর্গ জয়ের লড়াইয়ে শেষ হল ভরতের পথচলা।
প্রতিদিন 9:30 PM — Bigg Boss বাংলা | JioHotstar ও স্টার জলসা-এ।24 ঘণ্টা, প্রতি মুহূর্তে কী হচ্ছে জানতে দেখুন #JioHotstar ক্লিক করুন – https://t.co/XfZDxUWa2t | **শর্তাবলী প্রযোজ্য |#বিগবসবাংলা #BiggBossBangla #SouravGanguly pic.twitter.com/MX7SQ77aFG
— Star Jalsha (@StarJalsha_) October 25, 2026
সব থেকে বড় কথা হল, মনামীর পাশে যে সব সময় বন্ধুর মতো ঢাল হয়ে দাঁড়িয়েছেন সেই মনামীই ক্যাপ্টেন থাকাকালীন এবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হল ভরত কলকে। তবে প্রতিবারই নমিনেশনের সময় একটা কথা তিনি বারবার বলেছিলেন, মেয়ের ডাক পেলেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন তিনি। বিগ বসের বাড়িতে থাকাকালীন নিজের মেয়েকেই যে তিনি সব থেকে বেশি মিস করেছিলেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
বিগ বসের বাড়িতে স্বামীকে সর্বদা সাপোর্ট করেছেন জয়শ্রী। খারাপ লাগলেও বাবাকে শেষ অবধি দেখতে চেয়েছিল ভরত কলের মেয়েও। তবে খেলার অংশ এটাই, সকলকেই একটা না একটা সময় হলেও বেরিয়ে যেতে হয়। এইভাবেই নিজের নিয়মে খেলা চলে। তাই দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোর দিনই বিগ বস দুর্গ থেকে বিদায় নিতে হল ভরত কলকে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







