Bangla News

Bama Kali Dance: শান্তিপুরের বামা কালী মায়ের নাচের স্থান পরিবর্তন, এবার আর রাস্তায় নয়, মায়ের নাচ হবে এই মাঠে

নদীয়ার শান্তিপুরের দুই বামা কালী - শুধু পুজো নয় কিংবা বিসর্জন নয়, শান্তিপুরবাসীর আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুই দেবীর ইতিহাস। প্রতি বছর কালীপুজো চলাকালীন এই দুই মায়ের পুজো ও বিসর্জনকে ঘিরে বাড়তে থাকে ভক্তদের ভিড়।

Bama Kali Dance: চোরবাগানের কথা মাথায় রেখে শান্তিপুরের চর জাজিরার বামা কালীর নৃত্যের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

হাইলাইটস:

  • দুই বামা মায়ের পুজো নিয়েই শান্তিপুরবাসীর আবেগ প্রবল
  • ছোট বামা কালীর বিসর্জনের নৃত্য এখন শুধু শান্তিপুর বা পশ্চিমবঙ্গ নয়, দেশ-বিদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে
  • ছোট বামা কালীর নৃত্যের স্থান পরিবর্তন করে মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Bama Kali Dance: ঐতিহ্য ও আবেগ অটুট রেখে এবার কালীপুজোয় নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ভক্তদের উন্মাদনা বজায় রেখে নির্বিঘ্নে যাতে নদীয়ার শান্তিপুরের ছোট বামা কালীর সেই বিখ্যাত নৃত্য দেখা যায়, এখন সেদিকেই নজর রাখছে পুজো উদ্যোক্তা ও প্রশাসন।

We’re now on WhatsApp – Click to join

নদীয়ার শান্তিপুরের দুই বামা কালী – শুধু পুজো নয় কিংবা বিসর্জন নয়, শান্তিপুরবাসীর আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুই দেবীর ইতিহাস। প্রতি বছর কালীপুজো চলাকালীন এই দুই মায়ের পুজো ও বিসর্জনকে ঘিরে বাড়তে থাকে ভক্তদের ভিড়।

বর্তমানে ছোট বামা কালীর নিরঞ্জনের নৃত্য এখন শুধু শান্তিপুর বা পশ্চিমবঙ্গ নয়, দেশ-বিদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। মশালের আগুনে মায়ের নাচ এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করেন। এবারও সেই ধর্মীয় আচার হবে, তবে পরিবর্তন করা হবে সেই স্থান।

দুই বামা মায়ের পুজো নিয়েই শান্তিপুরবাসীর আবেগ প্রবল। বিশেষ করে ছোট বামা কালীর বিসর্জনের সময় নাচ দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। যার ফলে এই নৃত্য দেখতে প্রতিবছরই বাড়ছে দর্শনার্থীদের সমাগম। বিপুল জনসমাগমের চাপে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে দুর্গাপুজোয় চোরবাগানের ঘটনার পর থেকে। এতদিন চারমাথা মোড়ের রাস্তায় এই নৃত্য পরিবেশিত হত। ফলে ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়া বা অন্য কোনও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছিল। ফলে চোরবাগানের কথা মাথায় রেখে দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শান্তিপুরের চর জাজিরার বামা কালীর নৃত্যের স্থান পরিবর্তন করে মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। এছাড়াও এর পাশাপাশি থাকা আরও তিনটি খেলার মাঠকে কাজে লাগিয়ে ভিড় সামলানো ও নিরাপত্তা নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে।

বামা কালীর ইতিহাস

কথিত আছে, স্বাধীনতার আগে অর্থাৎ ১৯৪৬ সালে সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে কয়েকজন যুবকের উদ্যোগে শান্তিপুরের কালী মুখার্জি মাঠে শুরু হয় এই বামা কালীপুজো। পরবর্তীকালে ১৯৬৯ সালে স্বপ্নাদেশ পেয়ে শান্তিপুরের চর জাজিরা এলাকায় শুরু হয় আরও এক বামা মায়ের পুজো। প্রতিবছর এই মায়ের বিসর্জনের সময় নৃত্য প্রদর্শন দেখতে ভিড় করেন অগণিত মানুষ।

Read more:- নৈহাটির বড় মায়ের পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা

বামা কালী মাতার সভাপতি সুখেন্দু চৌধুরী বলেন, “এখন তো প্রচুর লোক আসছেন। তাই মানুষের ভিড় হচ্ছে। যেখানে নৃত্য প্রদর্শন করা হয় সেইখানে এত মানুষের ভিড় হয়। তাই প্রশাসনের সহযোগিতায় এবার খেলার মাঠে হবে।”

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button