Entertainment

Nusrat Jahan: সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, জাহান হয়েও কেন দুর্গা মাকে বরণ করেন নুসরত? বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী

এবার মা দুর্গাকে বরণের ঝলকই সামনে আসতে বইল কটাক্ষের ঝড়। যা নিয়ে এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী নুসরত জাহানই। 

Nusrat Jahan: মা দুর্গাকে বরণ করা নিয়ে ট্রোল হতেই এবার বিতর্ক নিয়ে সরাসরি কথা বললেন নুসরত জাহান

হাইলাইটস:

  • সিঁথি ভরা সিঁদুর ও লাল পাড় সাদা শাড়িতে নজর কেড়েছেন নুসরত
  • অভিনেত্রীর মা দুর্গাকে বরণের মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • ছবি ছড়িয়ে পড়তেই ট্রোল শুরু অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে
  • ট্রোলের শিকার হওয়ার পরই এবার মুখ খুলেছেন অভিনেত্রী নুসরত

Nusrat Jahan: লাল পাড় সাদা শাড়ি পরে মা দুর্গাকে বরণ করতে দেখা গেল অভিনেত্রী নুসরত জাহানকে। কপালে লাল টিপ, সিঁথি ভরা সিঁদুর, এয়োঁ লুকে ভেষজ মানিয়েছে অভিনেত্রীকে। এমনকী নুসরতকে বরণ করার ভিডিও ক্যামেরাবন্দি করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে কেবল দুর্গাপুজো নয়, দিওয়ালি থেকে বড়দিন, সমস্ত উৎসবই বেশ ধুমধাম করে পালন করেন অভিনেত্রী।

We’re now on Telegram- Click to join

এবার মা দুর্গাকে বরণের ঝলকই সামনে আসতে বইল কটাক্ষের ঝড়। যা নিয়ে এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী নুসরত জাহানই।

We’re now on WhatsApp- Click to join

সম্প্রতি, এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন নুসরত, ‘সকলের উৎসব হয়। আর চিরকালই আমি সব উৎসব পালন করে আসছি। অনেকেই বলে যে তুমি তো জাহান। আমি কোনোদিন কাওকে উত্তর দিইনি। আমার মনে হয় অন্য ধর্মের হয়েও যারা, বিশ্বাসের সাথে মায়ের আরাধনা করছে, মেতে উঠেছে সিঁদুর খেলায়, তাঁদেরও জবাব দেওয়া উচিত নয়। কারণ এটা অত্যন্ত ব্যক্তিগত পছন্দ। আমার পোস্টের মন্তব্যেও দেখছি অনেকেই অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয় যে, তাঁরা নিজের ধর্মের ব্যাপারে সব কিছু জানে। কিন্তু তাঁদের থেকে আমি একটু হলেও বেশি জানি। আপনার কাছেই রাখুন আপনার বিশ্বাস। আপনিও ভালো থাকুন আর আমিও নিজেকে ভালো রাখছি।’

উল্লেখ্য, একদা একসময় হিন্দু রীতি মেনেই তুরস্কে গিয়ে কলকাতারই ব্যবসায়ী নিখিল জৈনকে সামাজিকভাবে বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। এরপরই বিয়ে সেরে একেবারে শাঁখা-পলা এবং সিঁদুর পরেই দিল্লিতে পৌঁছেছিলেন তখন সাংসদ হিসেবে শপথ নিতে।

Read More- দেবের ‘দেশু ৭’ ক্রেজের মাঝেই এবার রুক্মিণীর ধামাকা, একাদশীতেই অক্ষয়ের নায়িকার চর্চায় পড়ল সিলমোহর!

যদিও পরে তাঁর এই বিয়ে অবৈধ হিসেবেই দুজনেই জানান। কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাঁদের এই বিয়ের রেজিস্ট্রি হয়নি। নুসরত জাহান এবং যশের বিয়ে নিয়ে সেরকম কোনো তথ্যই আপাতত জানা যায়নি। তবে উড়ো খবর যে, তাঁরা দুজনে নাকি কালীঘাট মন্দিরে বিয়ের রীতিনীতি করেছিলেন। বর্তমানে নুসরতের একটি পুত্র সন্তানও রয়েছে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button