Mamata TMC on Election Commissioner Appointment: সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন মমতা তৃণমূলের, মামলায় যুক্ত করা হল আরও ৩ কমিশনারকে
ওই মামলায় ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের বৈধতা থেকে বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা-একগুচ্ছ বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে নিয়োগের বাছাই কমিটি থেকে শুরু করে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করা হয়েছে।
Mamata TMC on Election Commissioner Appointment: নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ মমতা তৃণমূল
হাইলাইটস:
- এবার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মমতা তৃণমূল
- নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের
- এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন
Mamata TMC on Election Commissioner Appointment: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা তৃণমূল। শীর্ষ আদালতে কালীঘাট তৃণমূলের হয়ে এই মামলাটি করেছেন সাংসদ দোলা সেন। এই মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশির নাম যুক্ত করা হয়েছে।
We’re now on Telegram- Click to join
ওই মামলায় ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের বৈধতা থেকে বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা-একগুচ্ছ বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে নিয়োগের বাছাই কমিটি থেকে শুরু করে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলাটির শুনানি হতে পারে বলেই খবর।
We’re now on WhatsApp- Click to join
কেন নিয়োগের আইন নিয়ে উঠছে প্রশ্ন?
২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ, তাঁদের চাকরির শর্ত এবং মেয়াদ নির্ধারণের জন্য নয়া আইন পাস করে সংসদ। সেই আইনের অধীনেই নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠনের নিয়ম রয়েছে। কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য থাকেন।
🚨 चुनाव आयोग के भीतर गंभीर मतभेद!
जब चुनाव आयुक्त ही वरिष्ठ अधिकारी के कामकाज पर सवाल उठाएं, तो निष्पक्षता और जवाबदेही कौन सुनिश्चित करेगा?
शिकायतों की जाँच कब होगी , ज्ञानेश कुमार कब तक बचोगे ?#ECI #RTI #Accountability pic.twitter.com/jcCzBLGjxJ
— Sumit Guru | Political Activist (@AdvSumitGuru) October 23, 2026
এর আগেও নিয়োগের বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি থাকতেন সুপ্রিম কোর্টের নির্দেশে। তবে ২০২৩ সালের নয়া আইনে প্রধান বিচারপতির পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার ১ জন সদস্যকে রাখা হয় কমিটিতে। এই পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে উঠে এসেছে আপত্তি। এই নিয়ে আগেও শীর্ষ আদালতে মামলা হয়েছে। মমতা তৃণমূলের দায়ের করা নয়া মামলাতেও এই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন বলেই খবর।
Read More- ৩০শে অক্টোবর মুখোমুখি হবে মমতা এবং ঋতব্রত শিবির, নির্বাচন কমিশন কি ওইদিনই বলে দেবে ‘আসল তৃণমূল’ কে?
৩ কমিশনারকে মামলায় যুক্ত করার দাবি
ওই মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশির নামও যুক্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে। নিয়োগের পদ্ধতি ও সংশ্লিষ্ট আইনের বৈধতা নিয়ে প্রশ্নের পাশাপাশি বাছাই প্রক্রিয়ায় যথাযথভাবে নির্ধারিত নিয়ম মানা হয়েছিল কি না, সেই বিষয়টিও এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






