Dussehra Festival: ইডেনে মহালয়ার গ্র্যান্ড আয়োজনের পর এবার সল্টলেকে হবে রাবণ দহন অনুষ্ঠান!
বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় নিয়ে দেশজুড়ে এমনিতেই উত্তেজনার অন্ত নেই।
Dussehra Festival: কলকাতার এই দশেরার রাবণ দহন উৎসবে আসছেন কী রামায়ণ ছবির ‘রাম’ রণবীর কাপুর?
হাইলাইটস:
- কলকাতায় মহালয়ার পর এবার হবে রাবণ দহন
- দশেরায় সল্টলেকের লাবণী ব্লকে হবে রাবণ দহন
- সল্টলেকের এই অনুষ্ঠানে আসবেন রণবীর কাপুর?
Dussehra Festival: বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই দুর্গাপুজোয় একের পর এক চমক যেন লেগেই রয়েছে। ইডেনে মহালয়ার বিশাল আয়োজনের পর এবার আরও এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা। সূত্রের খবর অনুযায়ী, এ বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে চলেছে সল্টলেকে দশেরা। আর দশেরার এই রাবণ দহন হতে চলেছে সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিন সল্টলেকে আসবেন ‘রাম’ খ্যাত বলিউড সুপারস্টার অভিনেতা রণবীর কাপুর!
We’re now on Telegram- Click to join
বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় নিয়ে দেশজুড়ে এমনিতেই উত্তেজনার অন্ত নেই। আর তার ওপর কলকাতার এই দশেরার অনুষ্ঠানে যদি সত্যি ‘রামায়ণ’ ছবির ‘রাম’ অর্থাৎ রণবীর কাপুর হাজির থাকেন, তবে তা যে শহরবাসীর কাছে এটি পুজোর সেরা উপহার হতে চলেছে, তা বেশ বলাই বাহুল্য।
We’re now on WhatsApp- Click to join
বিগত ১৪ বছর ধরে কলকাতার সেন্ট্রাল পার্কে দশেরা উৎসবের আয়োজন করে আসছে সংশ্লিষ্ট সংস্থা। তবে এই প্রথমবার রাবণ দহনের সাথে যুক্ত হচ্ছে এক বর্ণাঢ্য দুর্গাপুজো উদযাপন। সল্টলেক সাংস্কৃতিক সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ বিশিষ্ট শিল্পপতি ললিত বেরিওয়ালার উদ্যোগে করা হয়েছে এই অভিনব আয়োজন। উদ্যোক্তাদের মূল ভাবনা হল— ‘রাম-এর অযোধ্যা’। মা দুর্গার আরাধনা ও রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে এবার একই মঞ্চে সুতোয় বাঁধতেই করা হয়েছে এই পরিকল্পনা।
Kolkata, get ready! 🔥 Ranbir Kapoor and the #Ramayana team are coming to celebrate Maha Dussehra at Saltlake Sanskritik Sansad's 'Ram Ki Ayodhya', Central Park Book Fair Ground, 20th October. 🏹🙏🏻 pic.twitter.com/1S0NKz8Emt
— 𝓐𝔂𝓪𝓷 🚩 (@behind_you_rk) October 14, 2026
আগামী ১৫ই অক্টোবর হয়েছে এই উৎসবের শুভ সূচনা হবে। টানা ৬ দিন যাবৎ চলবে এই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ২০শে অক্টোবর বিজয়া দশমীর দিন ঐতিহ্যবাহী রাবণ দহনের মধ্য দিয়েই ঘটবে উৎসবের সমাপ্তি। এই রাবণ দহনের অনুষ্ঠানে থাকছে রামের এক বিশালাকার মূর্তি, থাকছে চোখধাঁধাঁনো ড্রোন শো এবং প্রায় আকাশছোঁয়া ৬০ ফুট উচ্চতার রাবণের প্রতিকৃতি দহন। ‘রামায়ণ’ ছবির কলাকুশলীদের সম্ভাব্য উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতা দেবে বলেও আশা করা হচ্ছে, যদিও তারকাদের চূড়ান্ত উপস্থিতি নিয়ে এখনও অবধি বাকি রয়েছে আনুষ্ঠানিক ঘোষণা।
Read More- মুক্তি পেয়েছে রণবীর কাপুরের রামায়ণ পর্ব ১-এর আন্তর্জাতিক ট্রেলার, শুরু অগ্রিম বুকিং!
এই জমজমাট আয়োজনকে ঘিরে সল্টলেকের লাবণী ব্লক এবং সেন্ট্রাল পার্ক চত্বরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চরম প্রস্তুতি। দুর্গাপুজোর জমজমাট আনন্দর সাথে দশেরার এই উৎসবের সঙ্গে এবার এক সুতোয় গেঁথে কলকাতার বুকেই এক অনন্য মেলবন্ধন ঘটতে চলেছে।
এইরকম আরও উৎসব সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







