Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

দিল্লিতে ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের মাঝেই রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। তবে মামলা বিচারাধীন থাকায় সিজেআই সেই সাক্ষাৎ এড়িয়ে চলেন।

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • রাহুল গান্ধীর সিজেআই-এর সঙ্গে সাক্ষাতের চেষ্টা নিয়ে বিজেপির তোপ
  • বাংলায় ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক শুভেন্দু অধিকারীর
  • দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ ও উত্তাল পরিস্থিতি

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। দেখে নেব আজকের দিনের সবথেকে বড় রাজনৈতিক খবরাখবর।

১. রাহুল গান্ধীর সিজেআই-এর সঙ্গে সাক্ষাতের চেষ্টা নিয়ে বিজেপির তোপ

দিল্লিতে ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের মাঝেই রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। তবে মামলা বিচারাধীন থাকায় সিজেআই সেই সাক্ষাৎ এড়িয়ে চলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আক্রমণ শানিয়ে বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বা রাজনৈতিক নাটক মঞ্চস্থ করা একেবারেই ঠিক নয়।

We’re now on WhatsApp – Click to join

২. বাংলায় ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা এবং হাওড়া পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে এবং প্রশাসনের প্রতিটি স্তরে সমন্বয় আনতে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গড়ার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের চাকরি ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বড় প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৩. দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ ও উত্তাল পরিস্থিতি 

ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনকে কেন্দ্র করে আজ দিল্লি উত্তাল ছিল। ইন্ডিয়া জোটের নেতারা সংসদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মার্চ করেন এবং নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে।

আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Back to top button