Entertainment

Bigg Boss Bangla: মাত্র দু সপ্তাহতেই উধাও ‘কুইন’, ‘বিগ বস’ দুর্গ থেকে ছিটকে গেলেন ‘স্প্লিটসভিলা’ কাঁপানো অনুষ্কা!

আত্মবিশ্বাসে তাঁর খামতি না থাকলেও দর্শকরা তবে আর ভালোবাসা দিলেন না অনুষ্কাকে। বিগ বসের দুর্গে প্রবেশের ২ সপ্তাহের মাথায় তাঁকে দর্শকদের ভোটাভুটিতে এবার বেরিয়ে যেত হল।

Bigg Boss Bangla: ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলেও ‘স্প্লিটসভিলা কুইন’ আর টিকে থাকতে পারলেন না দাদার দুর্গে

হাইলাইটস:

  • ঘরে ঢুকেই প্রতিযোগীদের মনোবল ভাঙার চেষ্টা করেছিলেন অনুষ্কা
  • তবে ‘দাদার দরবারে’ আর টিকে থাকতে পারলেন না অনুষ্কা নিজেই
  • আত্মবিশ্বাসে ভরপুর হলেও দর্শকদের মন জয় করতে পারলেন না অনুষ্কা

Bigg Boss Bangla: দু সপ্তাহ আগে বিগ বস বাংলার ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন রিয়েলিটি শো খ্যাত ‘কুইন’ অনুষ্কা ঘোষের। ঘরে ঢুকেই প্রতিযোগীদের মনোবল ভাঙার কোনও চেষ্টাই তিনি বাদ দেননি। দাদার ধমকও খেয়েছিলেন। তবে বহুবার তাঁকে দাবি করতেও শোনা গিয়েছিল, তিনিই নাকি ট্রফি জিতবেন। কিন্তু ইচ্ছে এবং বাস্তবের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

We’re now on Telegram- Click to join

আত্মবিশ্বাসে তাঁর খামতি না থাকলেও দর্শকরা তবে আর ভালোবাসা দিলেন না অনুষ্কাকে। বিগ বসের দুর্গে প্রবেশের ২ সপ্তাহের মাথায় তাঁকে দর্শকদের ভোটাভুটিতে এবার বেরিয়ে যেত হল। গতকাল দাদার দরবারে এভিকশন হয়ে গেল অনুষ্কার।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, ‘স্প্লিটসভিলা’ কাঁপানো কুইন হলেন অনুষ্কা ঘোষ। যিনি ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতা দিয়েই শিকে ছিঁড়েছিলেন বিনোদন দুনিয়ায়। তাঁর পড়াশোনা শহর কলকাতার আশুতোষ কলেজে। এবং পরবর্তীতে ‘স্প্লিটসভিলা’য় যোগ দিয়ে তিনি একক লড়াইয়ে প্রতিযোগী হিসেবে নজর কাড়েন আসমুদ্রহিমাচলের। গত ২৭শে সেপ্টেম্বর তিনি বিগ বসের দুর্গে প্রবেশ করেছিলেন। ঘরে ঢুকেই কার্যত শোরগোল এবং হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

অনুষ্কা প্রথমেই টার্গেট করেছিলেন রাজবীর এবং নন্দিনীকে। তাঁদের সম্পর্ক ভাঙার বিস্তর চেষ্টা করেছিলেন তিনি। তবে কোনো লাভ হয়নি। আদতে ঘরের কারও সাথেই তিনি ভাব জমাতে পারেননি। এক পর্যায়ে মনামীর সাথে ঘনিষ্ঠতা বাড়লেও তিনি মন জিততে পারেননি দর্শকদের।

Read More– বিগ বস ২০-এ নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন কুমার শানুকন্যা শ্যানন কে

এই সপ্তাহে নমিনেটেডদের মধ্যে শনিবারই সেফ হয়ে গিয়েছিলেন ৪জন। বিপদে ছিলেন ঝিলম এবং অনুষ্কা। দর্শকদের হাতে ছিল তাঁদের ভাগ্য। ‘দাদার দরবারে’ গতকাল রাতে দেখা গেল, আরও এক সপ্তাহের জন্যে ফের দুর্গে টিকে গেলেন ঝিলম। অনুষ্কাকেই এবার বেরিয়ে যেতে হল। আত্মবিশ্বাসে ভরপুর হয়েও এই ভাবে বেরিয়ে যাওয়াকে যে মেনে নিতে পারেননি তিনি তা অনুষ্কার আচরণেই আভাস মিলছিলো বেশ স্পষ্ট। তবে দর্শকের রায় তো মানতেই হবে। এরপর তবে কার পালা? জবাব মিলবে আগামী রবিবার।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button