Arijit Singh: ‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ারই জয়গান…!’, গতকাল উপনির্বাচনের ফলাফলের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট অরিজিৎ সিং-এর
নিজের এক্স-হ্যান্ডেলে অরিজিৎ সিং লেখেন, ‘হে গেরুয়া বসনধারী—আপনার কথা না শুনে আর কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ারই জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
Arijit Singh: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-এর এবার এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই হইচই লেগে গিয়েছে নেটপাড়া জুড়ে
হাইলাইটস:
- নন্দীগ্রাম এবং রেজিনগরে উঠেছে গেরুয়া ঝড়
- এই দিনই সমাজমাধ্যমে চাঁচাছোলা অরিজিৎ সিং
- পোস্টে কীসের ইঙ্গিত দিলেন গায়ক? জেনে নিন
Arijit Singh: যখন রাজ্যের রাজনীতিতে উপনির্বাচনের ফলাফলে উঠেছে গেরুয়া ঝড় এবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন গায়ক অরিজিৎ সিং। ৯ই অক্টোবর অর্থাৎ গতকাল দুপুরে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী চার লাইনের একটি ছড়া পোস্ট করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন রাজনৈতিক এবং বিনোদন মহলে। সবার মনে একটাই প্রশ্ন, পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অরিজিৎ সিং?
We’re now on Telegram- Click to join
এদিন পোস্টে কী লিখেছেন অরিজিৎ সিং?
নিজের এক্স-হ্যান্ডেলে অরিজিৎ সিং লেখেন, ‘হে গেরুয়া বসনধারী—আপনার কথা না শুনে আর কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ারই জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
We’re now on WhatsApp- Click to join
এমনিতেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং সাধারণ জীবনযাপন আর দুর্ধর্ষ গান গাওয়ার জন্য বিশেষ পরিচিত। তবে ‘গেরুয়া’ অরিজিৎ-এর রাজনৈতিক সচেতনতা কারুরই অজানা নয়। গায়ক অরিজিৎ সিং নিজের শর্তেই বাঁচেন, এবং মতপ্রকাশ করেন। তবে গতকাল উপনির্বাচনের ফল প্রকাশের দিনেও এই ‘গেরুয়া’ শব্দটি বহুবার ব্যবহার করেই তিনি তাঁর এই বার্তা প্রকাশ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপরে কোনওরকম প্রচ্ছন্ন কটাক্ষ কিনা— তা নিয়েই নেটিজেনরা এবার দ্বিধাবিভক্ত।

অনেকের মতেই, হয়তো তিনি বর্তমান রাজনৈতিক আবহ এবং রাজ্যে বিজেপির এই উত্থান নিয়েই এক ধরনের আত্মব্যঙ্গ ও তির্যক মন্তব্য ছুঁড়েছেন। আবার কেউ মনে করছেন, সঙ্গীতশিল্পী রাজনীতির তোয়াক্কা না করে তাঁর নিজস্ব কাব্যিক শৈলীতে প্রকাশ করেছেন মনের ভাব। এর আগেও আরজি কর কাণ্ডের সময়ে, অরিজিৎ সিং-এর ‘আর কবে’ গানের হাত ধরেই যেন নাগরিক আন্দোলন নতুন ভাষা পেয়েছিল। মমতার ছবি উৎসবের মঞ্চে উপস্থিত থাকা সঙ্গীতশিল্পী সেইসময়ও শাসকদলকে ছেড়ে কথা বলেননি। পরবর্তীতে নিট আন্দোলন নিয়ে অরিজিৎ সিং কেন্দ্র সরকারকেও বিঁধতে ছাড়েননি। সমালোচনাও করেছেন প্রকাশ্যে। তিনি যে নির্ভীক তার প্রমাণ বহুবার দিয়েছেন।
Read More- বডিশেমিং করা ট্রোলারদের জবাব দিলেন ক্যাটরিনা কাইফ, এদিন প্রতিক্রিয়ায় কী বললেন অভিনেত্রী?
এই পোস্ট নিয়ে যদিও ইতিমধ্যেই রাজনৈতিক জলঘোলা শুরু হলেও গায়ক অরিজিৎ সিংহ নিজে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে গায়কের এই পোস্টটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে শুরু করেছে ভাইরাল হতে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






