Bangla News

Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে এবার পেটভরে খাবার! পাতে থাকবে বিরিয়ানি থেকে শুরু করে মাছ-ভাতও

প্রসঙ্গত, বিগত সরকারের আমলে চালু করা হয়েছিল ৫ টাকার ‘মা ক্যান্টিন’। সেখানে গরিব এবং দুঃস্থ মানুষদের ৫ টাকার বিনিময়ে দেওয়া হত ভাত, ডাল, সবজি এবং ডিম।

Aahar Canteen: মহালয়া থেকেই এবার শহর কলকাতায় চালু হয়ে যাচ্ছে ‘আহার ক্যান্টিন’-এর এই বিশেষ পরিষেবা

হাইলাইটস:

  • কলকাতায় চালু হচ্ছে এই বিশেষ ক্যান্টিন
  • আজ থেকেই চালু হয়ে যাবে আহার ক্যান্টিন
  • গরিব ও দুঃস্থদের জন্য এবার বিশেষ সুবিধা

Aahar Canteen: এবার আর ৫ টাকা নয়, আরও কমে মিলবে খাবার। গরিব এবং দুঃস্থদের জন্য এবার মাত্র ১ টাকায় চালু হতে চলেছে খাবারের ব্যবস্থা এই শহরে। এর উদ্যোগী এনডিএ-র জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। মহালয়ার দিন অর্থাৎ আজ থেকেই শহর কলকাতায় চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’। যেখানে সাধারণ মানুষরা মাত্র ১ টাকা দিয়েই খাবার পাবেন।

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, বিগত সরকারের আমলে চালু করা হয়েছিল ৫ টাকার ‘মা ক্যান্টিন’। সেখানে গরিব এবং দুঃস্থ মানুষদের ৫ টাকার বিনিময়ে দেওয়া হত ভাত, ডাল, সবজি এবং ডিম। তবে রাজ্যে পালাবদলের পর এই ‘মা আহার’-এর নাম বদল করে বিজেপি সরকার রেখেছে ‘আহার ক্যান্টিন’। এবার আজ থেকে শহরে চালু হয়ে যাচ্ছে এই ‘আহার ক্যান্টিন’।

We’re now on WhatsApp- Click to join

কোথায় চালু হচ্ছে এই ‘আহার ক্যান্টিন’?

শহর কলকাতার রাজাবাজারে এই বিশেষ আহার ক্যান্টিন চালু হচ্ছে। এই পরিষেবার সুবিধা শুরু হয়েছে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে। মহালয়ার দিন অর্থাৎ আজ থেকেই চালু হয়ে যাবে এই ‘আহার ক্যান্টিন’।

উদ্যোক্তাদের এই পরিকল্পনা অনুসারে, প্রতি শনিবার এই আহার ক্যান্টিন চালানো হবে কলকাতার রাজাবাজারে। একদিনে ব্যবস্থা থাকবে প্রায় ২০০ জনের খাবারের। মূলত, আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই এবার নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।

এবার কী কী খাবার মিলবে?

মাত্র ১ টাকায় আহার ক্যান্টিনে কী কী খাবার পাওয়া যাবে, এই নিয়েও স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে প্রচুর কৌতূহল। প্রথম দিনের মেনুতে থাকবে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি ও মিষ্টি। অর্থাৎ এবার নামমাত্র মূল্যে একসঙ্গে পাতে পড়বে একাধিক পদ।

Read More- তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত

প্রসঙ্গত, রাজ্যে এবার বিজেপি সরকারের আমলে তৃণমূলের দেওয়া ‘মা ক্যান্টিন’ প্রকল্পের কেবল নামই বদল হয়নি। এবার বদল হয়েছে মেনুও। বিজেপির মা আহার ক্যান্টিনে ৫ টাকায় মাছ ভাতও পাওয়া যাচ্ছে। আগের সরকারের জমানায় ৫ টাকার বিনিময়ে খাবার দেওয়া হত। আর এই সরকারের আমলে গরিব ও দুঃস্থদের পাতে পড়ছে সপ্তাহে ২ দিন ভাত, ডাল, সবজি, মাছ। আবার থেকে সপ্তাহে ২ দিন থাকছে ডিম ভাতের আয়োজন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button