Entertainment

Nana Patekar Death: প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর, ভোররাতে গোয়ায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা

জানা যাচ্ছে যে, এদিন ভোরে গোয়ায় নিজের বাড়িতেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ অভিনেতা নানা পাটেকর৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা৷

Nana Patekar Death: সাত সকালেই অভিনেতা নানা পাটেকরের আচমকা মৃত্যুর দুঃসংবাদে বাকরুদ্ধ বলিপাড়া

হাইলাইটস:

  • এদিন ভোরে মৃত্যু হয় অভিনেতা নানা পাটেকরের
  • গোয়ার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা
  • হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের

Nana Patekar Death: প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা নানা পাটেকর৷ এদিন ভোরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার বলেই খবর পাওয়া যাচ্ছে। মাত্র ৭৫ বছর বয়সেই প্রয়াত হলেন বলিউডের সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর৷

We’re now on Telegram- Click to join

জানা যাচ্ছে যে, এদিন ভোরে গোয়ায় নিজের বাড়িতেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ অভিনেতা নানা পাটেকর৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা৷ তখন ভোর রাত ওই ৩.৩০ মিনিট নাগাদ অভিনেতা নানা পাটেকর নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই খবর সূত্রের৷

We’re now on WhatsApp- Click to join

অভিনেতার বুকে হঠাৎ প্রবল যন্ত্রণার খবর পেয়েই দ্রুত তাঁর বাড়িতে পৌঁছয় মেডিকেল টিম৷ তখন সেখানেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা নানা পাটেকরকে৷ অভিনেতাকে প্রাথমিক ভাবে কার্ডিয়াক মাসাজ দেওয়া হয়৷ এর পরই দ্রুত অভিনেতা নানা পাটেকরকে নিয়ে যাওয়া হয় গোয়ার ডোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে। আর সেখানেই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ ভোর ঠিক ৫.২০ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ তবে জানা যাচ্ছে, অভিনেতা নানা পাটেকরের দেহের ময়নাতদন্ত করা হবে৷ ময়নাতদন্তেই মৃত্যুর আসল কারণ জানা যাবেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

উল্লেখ্য, ১৯৭৮ সালে ‘গমন’ ছবি দিয়ে বলিউডে পা রেখে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা নানা পাটেকর৷ সুদীর্ঘ অভিনয় জীবনে পর পর ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘অব তক ছপ্পান’, ‘অঙ্গার’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি দ্য মিউজিক্যাল’-এর মতো অসংখ্য হিট ছবিতে তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শক এবং সিনেমা ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা নানা পাটেকর৷ এদিকে, আবার ‘ওয়েলকাম’, ‘হাউজফুল’-এর মতো বলিউডের মূল ধারার কমেডি ছবিতে তাঁর অভিনয় দেখে ভক্ত-দর্শকরা প্রাণ খুলে হেসেছেন৷

Read More- ‘কিং’ ছবির ‘ড্যাডি কুল’ গানের জন্য ১৫ বছর পর শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুরকে

অন্যদিকে, ১৯৫১ সালের ১লা জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন নানা পাটেকরের৷ অভিনয় কেরিয়ারে ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা নানা পাটেকর৷ তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। যদিও তাঁর আসল নাম হল বিশ্বনাথ পাটেকর৷

এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button