INDIA Bloc: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চান রাহুল-মমতারা
বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান রাহুল ও মমতারা। সেই আবেদনই জানিয়ে তাঁরা রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছেন। তবে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ইন্ডি জোটের চিঠির এখনও অবধি কোনও উত্তর দেওয়া হয়নি।
INDIA Bloc: রাষ্ট্রপতিকে চিঠি ইন্ডি জোটের, এদিন রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে কি জানানো হয়েছে? জেনে নিন বিস্তারিত
হাইলাইটস:
- রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাহুল-মমতারা
- জ্ঞানেশের অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
- এবার এই চিঠির পরিপ্রেক্ষিতে মিলবে কী জবাব?
INDIA Bloc: এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে এবার দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীরা। রাষ্ট্রপতির সাথে এবার দেখা করার সময় চেয়ে ইন্ডি জোটের নেতারা চিঠি দিলেন।
We’re now on Telegram- Click to join
জ্ঞানেশের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ রাহুল-মমতারা
বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান রাহুল ও মমতারা। সেই আবেদনই জানিয়ে তাঁরা রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছেন। তবে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ইন্ডি জোটের চিঠির এখনও অবধি কোনও উত্তর দেওয়া হয়নি।
We’re now on WhatsApp- Click to join
অনেকদিন ধরেই SIR প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব ইন্ডি জোটের নেতারা। সাম্প্রতিক একটি প্রতিবেদনের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কড়া সুর চড়িয়েছেন রাহুল ও মমতারা। জ্ঞানেশ কুমারের তাঁরা পদত্যাগের দাবি জানিয়েছেন।
सब याद रखा जाएगा pic.twitter.com/2A6KHcft9f
— Congress (@INCIndia) October 6, 2026
এদিন এই পরিস্থিতিতে ইন্ডি জোটের নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে চেয়ে এবার চিঠি পাঠালেন। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং কমিশনের কাজ নিয়ে এবার অভিযোগ জানাতে দ্রৌপদী মুর্মুর সাথে ইন্ডি জোটের নেতারা দেখা করতে চান। আগামীকাল থেকে তিনদিনের মধ্যে সময় চাওয়া হয়েছে দেখা করার জন্য।
এদিন রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ওমর আব্দুল্লা, এম এ বেবি, শরদ পাওয়ার, তেজস্বী যাদব-সহ ইন্ডি জোটের দলীয় প্রধানরা। তবে রাষ্ট্রপতি ভবন থেকে এখনও চিঠির কোনও জবাব আসেনি। রাষ্ট্রপতি ভবন থেকে এই চিঠির এবার কী জবাব দেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে, সংসদ চত্বর থেকে এদিন নির্বাচন কমিশন অবধি অভিযান করেন ইন্ডি জোটের নেতারা। এই অভিযানকে ঘিরে এদিন টানটান উত্তেজনা ছিল প্রথম থেকেই। মাঝপথেই তাঁদেরকে আটকে দেওয়া হলে, তাঁরা ব্যারিকেডের উপরে উঠে পড়েন লাউডস্পিকার হাতে নিয়ে। এদিকে, আকাশবাণী ভবনের ভিতরে ঢোকে পুলিশের গাড়ি। গাড়িতে একে একে তোলা হয় রাহুল-প্রিয়াঙ্কাদের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







