Arijit Singh India Tour: প্লেব্যাক থেকে আচমকা বানপ্রস্থ ঘোষণার পরই এবার ভারতজুড়ে প্রথম মিউজিক্যাল ট্যুর অরিজিৎ সিংয়ের
প্রসঙ্গত, ২০২৭ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গীত কেরিয়ারের ২০ বছর পূর্তি হবে। আর দু’দশকের এরকম সুরেলা সফরের উদযাপন করতেই অনুরাগীদের জন্য দেশজুড়ে গায়কের এটি ‘অভিনব উপহার’।
Arijit Singh India Tour: আগামী বছর দেশের বিভিন্ন প্রান্তে লাইভ কনসার্ট রেখেছেন অরিজিৎ, ব্রাত্য কলকাতাই!
হাইলাইটস:
- ভারতে ফের মিউজিক্যাল ট্যুর অরিজিৎ সিংয়ের
- দেশের নয় শহরের তালিকায় ব্রাত্য কলকাতা!
- তবে এমন কেন? আক্ষেপ অরিজিতের ভক্তদের
Arijit Singh India Tour: বরাবরই ট্রেন্ড সেটার অরিজিৎ সিং। তবে বছরের শুরুতেই প্লেব্যাক দুনিয়া থেকে আচমকাই বানপ্রস্থ ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তবে এবার অরিজিৎ ভক্তদের জন্য বিরাট সুখবর। আবার একবার ভারতজুড়ে মিউজিক্যাল ট্যুর করতে চলেছেন অরিজিৎ সিং। আগামী বছর দেশের বিভিন্ন প্রান্তেই লাইভ কনসার্ট রেখেছেন অরিজিৎ সিং। কবে, কোথায় অনুষ্ঠান? তা নিজেই এদিন জানালেন।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, ২০২৭ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গীত কেরিয়ারের ২০ বছর পূর্তি হবে। আর দু’দশকের এরকম সুরেলা সফরের উদযাপন করতেই অনুরাগীদের জন্য দেশজুড়ে গায়কের এটি ‘অভিনব উপহার’।
দেশের মোট ৯টি শহরে লাইভ কনসার্ট করবেন গায়ক অরিজিৎ সিং। ৯ই জানুয়ারি ২০২৭ থেকে হবে শুভসূচনা আহমেদাবাদ থেকে।
We’re now on WhatsApp- Click to join
এরপর ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পারফর্ম করবেন তিনি চণ্ডীগড়ে। ৭ই ফেব্রুয়ারি তাঁর অনুষ্ঠান রয়েছে জয়পুরে। তারপরই ২০শে ফেব্রুয়ারি গন্তব্য হল মুম্বাই। মে মাস অবধি দফায় দফায় দেশের বিভিন্ন শহরে গায়ক অরিজিৎ সিং করবেন লাইভ কনসার্ট। তালিকায় রয়েছে নয়াদিল্লি, বেঙ্গালুরু, পুণে, ইন্দোর এবং হায়দ্রাবাদ। তবে তিনি কলকাতায় কোনও শো রাখেননি। কিন্তু কেন নিজের শহরে কোনও কনসার্ট রাখছেন না গায়ক? ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের এই ভাগ করে নেওয়া কনসার্ট শিডিউল দেখে অনেকেই বহু প্রশ্ন তুলেছেন। তবে ফিসফাস এবং পরবর্তীতে যোগ হতে পারে কলকাতা?
Back to work ❓
Singer #ArijitSingh announces India Tour 2027 across 9 cities ✅
In his biggest ever India tour, Arijit Singh will perform across nine cities between January and May 2027, with stops in Ahmedabad, Chandigarh, Jaipur, Mumbai, Bengaluru, New Delhi, Pune, Indore… pic.twitter.com/iylGrPwbhX
— Always Bollywood (@AlwaysBollywood) October 5, 2026
এদিন তাঁর মিউজিক্যাল ট্যুর প্রসঙ্গে গায়ক অরিজিৎ সিংয়ের মন্তব্য, “সঙ্গীত যাত্রার এই ২০ বছরের সফরের জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি। এই যাত্রার সবচেয়ে বিরাট প্রাপ্তি হল সেই সব শ্রোতারা, যাঁরা নিজেদের মতো করে এই গানগুলোকে নতুন জীবন দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি সেই ভালোবাসা এবার অনুভব করার জন্য মুখিয়ে রয়েছি। কত স্মৃতি, কত গান, কত মানুষের সাথে দেখা হবে— ভাবতেই ভালো লাগছে। তাই আর অপেক্ষা করতে পারছি না।”
Read More- নিজের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে নীরবতা ভাঙলেন রাকুল প্রীত সিং
এর আগে তবে শেষবার ২০২৩ সালে ‘ওয়ান নাইট অনলি – ইন্ডিয়া ট্যুর’ করেছিলেন ভারতজুড়ে গায়ক অরিজিৎ সিং। বছর দুয়েক বাদে আবার গোটা দেশকে এবার সুরের মূর্চ্ছনায় ভাসাতে চলেছেন গায়ক অরিজিৎ সিং। অরিজিতের এই টুরে কলকাতা ব্রাত্য হলেও আগামী ২৬শে ডিসেম্বর ঘোষালের সুরের মূর্চ্ছনায় কলকাতাবাসী হবে বিভোর।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







