Dev-Subhashree: কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, দেশু ৭-এর মঙ্গল কামনায় দেবকে নিয়ে মন্দিরে পুজো দিলেন শুভশ্রী
ত্রিপুরায় পৌঁছেই দেশু ৭-এর প্রচার করেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে। তাঁর হাতে তুলে দেন তাঁদের ছবির গোল্ডেন টিকিট।
Dev-Subhashree: এদিন ছবির প্রচারে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দেব এবং শুভশ্রী
হাইলাইটস:
- এবার শুধু মুক্তির অপেক্ষায় দেব-শুভশ্রীর দেশু ৭
- ছবির প্রচারে ত্রিপুরায় গিয়েছিলেন দেব-শুভশ্রী
- আর সেখানে গিয়েই মন্দিরে পুজো দেন দেশু
- মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দেন গোল্ডেন টিকিটও
Dev-Subhashree: আর মাত্র কিছু দিনের বাকি তারপরই পর্দা কাঁপাতে আসবে দেশু ৭। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় পর্দায় একসঙ্গে হওয়া মানেই এক নস্টালজিয়া। যে ছবিকে ঘিরে বাঙালির আবেগ রয়েছে, তা বোঝা যাবে সমাজ মাধ্যমে চোখ রাখলেই। এমনকী, চলতি সপ্তাহে দেশু ৭-এর প্রচারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব ত্রিপুরা পৌঁছলে, দুজনকেই একসঙ্গে দেখতে জড়ো হয় হাজার হাজার ভক্ত-অনুরাগীরা। এদিন প্রচারের পুরো সময়টাই শুভশ্রীকে ভিড়ের মধ্যে আগলে রাখতে দেখা গিয়েছে দেবকে।
We’re now on Telegram- Click to join
ত্রিপুরায় পৌঁছেই দেশু ৭-এর প্রচার করেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে। তাঁর হাতে তুলে দেন তাঁদের ছবির গোল্ডেন টিকিট। এরপর ত্রিপুরার এক মন্দিরে গিয়ে তাঁদের একসাথে পুজোও দিতে দেখা যায়।
We’re now on WhatsApp- Click to join
এদিন মন্দিরে ক্রিম রঙের চুরিদার পরে গিয়েছিলেন শুভশ্রী। মুখে মেকআপের বিন্দুমাত্র নেই। কেবল কপালে একটি ছোট্ট লাল টিপ। তবে মন্দির থেকে বেরনোর সময় ঠাকুরের উত্তরীয় দেখা গিয়েছে দুজনের গলাতেই। সাথে কপালে রয়েছে টিকা। এবং শুভশ্রীর সিঁথিতে সিঁদুরও। এদিন দেবের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি।
আজ মাতাবাড়ি তে পুজো দিলেন দেব দা এবং শুভশ্রী দি ❤️🙏#Dev #Subhashree #DeSu7 #Tripura #Agartala pic.twitter.com/Yse55cGyRv
— Subho (@SubhoMadDevFan) September 30, 2026
এদিকে, বেশ বড় বাজেটেই তৈরি হয়েছে দেশু ৭। ছবির একটি গানের শুটিং হয়েছে লাদাখে। গল্পে রয়েছে ভীষণ টুইস্ট। দেবকে অ্যাকশন অবতার দেখে অনেকেই কেজিএফ এবং পুষ্পা-র মতো দক্ষিণী ছবির সাথে তুলনাও করেছেন। এই ছবি দিয়েই পরিচালক দেবের হাতেখড়ি হয়েছে। এছাড়া, সিনেমার কিছু অ্যাকশন সিকোয়েন্সেরও কোরিওগ্রাফি নিজেই করেছেন দেব।
অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিচালক হিসেবে দেবকে দেখতো তার মনে প্রথমে একটু দ্বিধা তো ছিলই। মনে হিংসেও তৈরি হয়েছিল কাজ করতে করতে! একসঙ্গেই প্রায় অভিনয়ে জগতে এসেছেন দুজনে। কী ভাবে এতটা এগোলো, সেই ভেবেই। তবে পরবর্তীতে অভিনেত্রীর মনে দেবকে নিয়ে কেবলই প্রশংসা এবং কৃতজ্ঞতাই।
দেশু ৭ কি পারবে বক্স অফিসে ঝড় তুলতে?
খাদানের মতোই অঢেল খরচ করছেন দেব দেশু ৭-এর প্রচারেও। ব্যবস্থা করা হয়েছে বেঙ্গল ট্যুরেরও। অর্থাৎ ভক্তদের কাছে এবার সরাসরিই পৌঁছে যাবেন দেব-শুভশ্রী। এখন দেখার বিষয় যে এই ছবিটি প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারে কি না! এর জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্ত এবং দর্শকরা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







