Bangla News

Suvendu Adhikari Meets Mukesh Ambani: অ্যান্টিলিয়ায় মুখ্যমন্ত্রী! মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই মুম্বাই সফর ঘিরে শিল্পমহলে তৈরি হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, অনন্ত আম্বানির সাথে ইতিমধ্যেই তাঁর কথা হয়েছে।

Suvendu Adhikari Meets Mukesh Ambani: এদিন মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • মুম্বাইয়ে মুকেশ এবং অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
  • কী কী বিষয়ে কথা হয়েছে? রাজ্যে কি তবে শিল্প আসার ইঙ্গিত?
  • ফের এই নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে বিভিন্ন শিল্প মহল জুড়ে

Suvendu Adhikari Meets Mukesh Ambani: এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সাথে মুম্বাইয়ে তাঁদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় বৈঠক সেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে।

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই মুম্বাই সফর ঘিরে শিল্পমহলে তৈরি হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, অনন্ত আম্বানির সাথে ইতিমধ্যেই তাঁর কথা হয়েছে। গণেশ উৎসবের পরই রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত আম্বানির সঙ্গে মুম্বাই গিয়ে ফের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ঘোর জল্পনা, এই সফর কি কেবলই ‘সৌজন্য সাক্ষাৎ’?

We’re now on WhatsApp- Click to join

উল্লেখ্য, সম্প্রতি, রাইজিং ভারত সামিটের মঞ্চে হাজির হয়ে রাজ্যের শিল্প নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “অনন্ত আম্বানির সাথে আমার কথা হয়েছে। উনি এবং মুকেশ আম্বানি এ রাজ্যে আসছেন। ওঁরা বাংলায় বিনিয়োগ করবেন। কাজ করবেন ডেটা সেন্টার এবং সেমি কন্ডাক্টর হাবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেছেন, “সব উদ্যোগপতি এবং শিল্পপতিদের বলছি পশ্চিমবঙ্গে আসুন, বিনিয়োগ করুন। বাংলায় সবাই আসুন।” তিনি জানিয়েছেন যে, নিজে বিভিন্ন জায়গায় গিয়েছেন ও বিভিন্ন ভূমিপুজোতেও যোগ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁর এই সফর নিয়ে খোদ নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “গতকাল মুম্বাইয়ে বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ আম্বানিজির বাসভবনে গিয়েছিলাম। সেখানে গণেশ পুজোয় হাজির হয়ে প্রার্থনা করার পবিত্র সুযোগ হয়েছে। দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য তাঁর জন্য আশীর্বাদ প্রার্থনা করেছি।

Read More- যুক্তরাষ্ট্র-রাশিয়া বেড়েছে ক্রমশ উত্তেজনা, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে অবস্থান স্পষ্ট করেছে ভারত

এবং আমাদের রাজ্যের আত্মা, সংস্কৃতি এবং চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে আম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক তুলে দেওয়ারও বিশেষ সৌভাগ্য হয়েছে। প্রার্থনা করেছি যে, দেবী যেন তাঁদের সকলকে সুখ, সুস্বাস্থ্য এবং ধারাবাহিক সাফল্য আশীর্বাদ করেন।

সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাংলায় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির বিপুল সম্ভাবনা নিয়েও হয়েছে মতবিনিময়। আমাদের বাংলা এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে, যা বাংলার এই যুবসমাজকে শক্তিশালী করবে আর রাজ্যের অর্থনৈতিক পুনরুত্থানের পথ আরও প্রশস্ত করবে।

অসাধারণ আন্তরিকতা এবং উষ্ণ আতিথেয়তার জন্য শ্রীমতী নীতা আম্বানিজি এবং শ্রী মুকেশ আম্বানিজি আর তাঁদের রি সমগ্র আম্বানি পরিবারকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button