Bangla News

Honeymoon Tragic: মধুচন্দ্রিমায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক নবদম্পতি, বারবিকিউ উপভোগ করার সময় আগুন ছড়িয়ে পড়ে, এ ঘটনার ভয়াবহ ভিডিও সামনে এসেছে

নবদম্পতিটি মধুচন্দ্রিমা জন্য সিটংয়ের একটি হোমস্টে-তে গিয়েছিলেন। ১৩ই সেপ্টেম্বর রাতে হোমস্টে-তে বারবিকিউ প্রস্তুত করার সময় অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই আগুনের গোলা ছিটকে আসে মহিলার দিকে। আর এই গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে রিসোর্টের সিসিটিভি ক্যামেরায়।

Honeymoon Tragic: পাহাড়ে মধুচন্দ্রিমা এগিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে নবদম্পতি

হাইলাইটস:

  • সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে দুর্ঘটনার শিকার এক নবদম্পতি
  • বারবিকিউ প্রস্তুত করার সময় দুর্ঘটনার শিকার হন, আগুনের গোলা ছিটকে আসে মহিলার দিকে
  • রিসোর্টের সিসিটিভি ফুটেজে এই দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে

Honeymoon Tragic: পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক দম্পতি। কালিম্পং জেলার সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে বারবিকিউ চলাকালীন এক নবদম্পতি দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, ওই দম্পতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাজার এলাকার বাসিন্দা।

We’re now on WhatsApp – Click to join

নবদম্পতিটি মধুচন্দ্রিমা জন্য সিটংয়ের একটি হোমস্টে-তে গিয়েছিলেন। ১৩ই সেপ্টেম্বর রাতে হোমস্টে-তে বারবিকিউ প্রস্তুত করার সময় অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই আগুনের গোলা ছিটকে আসে মহিলার দিকে। আর এই গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে রিসোর্টের সিসিটিভি ক্যামেরায়।

বিয়ের বয়স মাত্র দুই মাস। চোপড়ার বাসিন্দা সমীর দাস তাঁর স্ত্রী নিকিতা দাসকে নিয়ে সিটংয়ে বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ি পরিবেশে কয়েকটি দিন নিজেদের মতো করে কাটাতে চেয়েছিলেন তারা। বেছে নিয়েছিলেন জনপ্রিয় এক রিসোর্টকে।

রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বারবিকিউয়ের পাশে বসেছিলেন ওই দম্পতি। তাদের উল্টোদিকে থাকা এক ব্যক্তি একটি ক্যান থেকে একটি তরল পদার্থ বারবিকিউয়ের আগুনে ঢেলে দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই আচমকা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। যার ফলে একটি বড়সড় আগুনের গোলা মহিলাটির দিকে ছিটকে যায়। তৎক্ষণাৎ রিসোর্টের কর্মীরা ও তার স্বামীর চেষ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর চিকিৎসার জন্য ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন কেমন আছেন তিনি, তা জানা যায়নি।

Read more:- গোয়া বা মানালি নয়, মধুচন্দ্রিমার জন্য বেছে নিন এই ৫টি সুন্দর জায়গা

দুর্ঘটনার ভয়াবহ ভিডিও

বৃহস্পতিবার দুর্ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে, যা পাহাড়ি এলাকায় বারবিকিউ বা ক্যাম্পিংয়ের জন্য আগুনের ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পাহাড়ি হোটেল ও হোমস্টেগুলোতে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা বা প্রশিক্ষণ ছাড়াই বারবিকিউ ক্রমশ সাধারণ হয়ে উঠছে। জানা গেছে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button