Entertainment

Kolkata International Film Festival 2026: এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়ার ছোঁয়া, এবারের লোগোয় থাকছে বিরাট চমক

এদিন নন্দনে সংশ্লিষ্ট বৈঠকের জন্য হাজির ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু, রুদ্রনীল ঘোষ, হিরন চট্টোপাধ্যায়, জুন মালিয়া-সহ অনেকেই।

Kolkata International Film Festival 2026: দায়িত্বে থাকছেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কবে হবে উদ্বোধন? জেনে নিন

হাইলাইটস:

  • এই শীতের শহরে একগুচ্ছ চমক নিয়ে এবার জমে উঠবে
  • এ বছর হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সিনেপ্রেমীদের জন্য আট দিনব্যাপী হবে এই সিনেউৎসব

Kolkata International Film Festival 2026: শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবার কাউন্টডাউন। যে উৎসবের জন্য বছরভর ধরে অধীর আগ্রহে মুখিয়ে থাকেন দর্শকরা। ফি বছরের মতো এবারেও শহরে শীতের আমেজে জমে উঠবে ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ১৬ই ডিসেম্বর হতে চলেছে এ বছর সিনেউৎসবের শুভসূচনা। এই চলচ্চিত্র উৎসব চলবে আট দিনব্যাপী তথা ২৩শে ডিসেম্বর অবধি। নন্দনে শুক্রবার উন্মোচিত হল এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো।

We’re now on Telegram- Click to join

এদিন নন্দনে সংশ্লিষ্ট বৈঠকের জন্য হাজির ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু, রুদ্রনীল ঘোষ, হিরন চট্টোপাধ্যায়, জুন মালিয়া-সহ অনেকেই। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের কমিটিতে থাকবেন কারা? কে, কোন দায়িত্ব সামলাবেন? গতকালের এই বৈঠকে মূলত এ বিষয়েই আলোচনা হয়।

We’re now on WhatsApp- Click to join

এই বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে বৈঠক হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। এ বছর ৩২তম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান হচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা পদে অভিনেতা মিঠুন চক্রবর্তী থাকছেন।” তবে এই দিনের বৈঠকে উন্মোচিত চলচ্চিত্র উৎসবের লোগোতে রয়েছে বিরাট বড় চমক!

রাজ্যে পালাবদলের পর এবার চলচ্চিত্র উৎসবেও গৈরিকীকরণ। কারণ এবার চলচ্চিত্র উৎসবের নীলের বদলে লোগোর রঙ পরিবর্তন করে করা হয়েছে গেরুয়া। প্রতিবারই নভেম্বর মাসে এই সিনেউৎসব অনুষ্ঠিত হয় তবে এবার ডিসেম্বরে শীতের শহরে দেশ-বিদেশের ছবির উদযাপন করবেন সকল সিনেপ্রেমীরা।

Read More- ২০২৬ সালের বার্লিন চলচ্চিত্র উৎসব বয়কট করেছেন অরুন্ধতী রায়! বললেন, ‘গাজা নিয়ে বিচার করবে ইতিহাস’

জানা গিয়েছে যে, বিভিন্ন দেশের ভিনভাষী ইতিমধ্যেই আন্তর্জাতিক সিনেমা জমা পড়েছে। ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচনের জন্য সিনেমা পর্যালোচনা করছেন কমিটির সদস্যরা। এই ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক হচ্ছে উত্তম পুরস্কার। রাজ্য সরকারের তরফে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button