Nandigram By-Poll: উপনির্বাচনে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী কী মুখ্যমন্ত্রীর নিহত পিএ চন্দ্রনাথের মা? এই নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা
এই গুরুদায়িত্ব পেলে যথাসাধ্যই চেষ্টা করবেন বলে জানালেন চন্দ্রনাথের মা। এ বিষয়ে তিনি বলেছেন, “আমাদের পরিবারের অভিভাবক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি উনি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে তা আমি মাথা পেতে নেব।
Nandigram By-Poll: এই গুরুদায়িত্ব পেলে যথাসাধ্য চেষ্টা করবেন বলেই জানালেন প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রথ
হাইলাইটস:
- নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হতে পারেন চন্দ্রনাথের মা
- এই নিয়ে হয়েছে এবার সর্বত্র হচ্ছে জোরদার জল্পনা
- এবার জল্পনার মাঝে মুখ খুললেন সৌমেন্দু অধিকারী
- এবং এদিন এ প্রসঙ্গে কথা বলেছেন চন্দ্রনাথের মা-ও
Nandigram By-Poll: রাজ্যের দুই আসনে উপনির্বাচনের জন্য ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা কেন্দ্র নন্দীগ্রামে এবার কে হবেন বিজেপি প্রার্থী, এই নিয়েই জল্পনা শুরু হয়েছে সর্বত্র। এই জল্পনার মধ্যেই উঠে এসেছে একটি নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়কের (PA) চন্দ্রনাথ রথের মা হাসি রথ। উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে তাঁকেই করা হতে পারে বিজেপি বলে জোরদার জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী জানিয়েছেন যে, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
We’re now on Telegram- Click to join
এ প্রসঙ্গে কী বললেন চন্দ্রনাথ রথের মা?
এই গুরুদায়িত্ব পেলে যথাসাধ্যই চেষ্টা করবেন বলে জানালেন চন্দ্রনাথের মা। এ বিষয়ে তিনি বলেছেন, “আমাদের পরিবারের অভিভাবক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি উনি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে তা আমি মাথা পেতে নেব। ১৯৯৮ সাল থেকেই আমি রাজনীতি করি। তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য। দুইবার পঞায়েতের সদস্য। এবারে যদি আমাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি তা যথাসাধ্য চেষ্টা করব এই দায়িত্ব পালন করার।”
We’re now on WhatsApp- Click to join
এই জল্পনার মাঝেই মুখ খুলেছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি বলেছেন, “এ বিষয়ে এখনও কিছু জানি না। উচ্চ স্তরেই ঠিক হয় উপনির্বাচনের প্রার্থীও। যে কোনও মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা করা হবে, তাঁকে নিয়ে নির্বাচন করব আমরা। জিতবেন আমাদের প্রার্থীই, সেটা নিয়েই কোনও ভাবার আর কোনও অবকাশ নেই। হবে রেকর্ড মার্জিন। টার্গেট নিয়েছি ফলতাকে ছাড়িয়ে যাওয়ার।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ সৌমেন্দু অধিকারীর
৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে হবে উপনির্বাচন। তবে, সবথেকে বেশি যে চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল নন্দীগ্রাম। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে নিজেই লড়তে পারেন বলেই সম্প্রতি সর্বত্র জল্পনা ছড়িয়েছে। এদিকে তৃণমূলের ঋতব্রত পন্থীর মদন মিত্ররা জানিয়েছেন, নন্দীগ্রামের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে তাঁরা আর প্রার্থী দেবেন না। যদিও এ বিষয়ে এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Read More- ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কবে হবে ফল ঘোষণা? জানাল নির্বাচন কমিশন
এদিকে, এই জল্পনার মধ্যেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের প্রার্থী হওয়ার এবার চ্যালেঞ্জ ছুঁড়লেন সৌমেন্দু অধিকারী। তিনি বলেছেন, “নন্দীগ্রামে লড়লে এবার হারের হ্যাটট্রিক হবে। নন্দীগ্রাম, ভবানীপুর ছাব্বিশে হয়েছে, আরেকবার আসুন নন্দীগ্রামে, এবার ১ লক্ষ ১০ হাজারের টার্গেট পেরিয়ে যেতে সুবিধা হবে আমাদের।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




