Entertainment

Ranveer-Deepika: মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে বড় চমক দিল বাজিরাও-মস্তানি! মাতৃত্বকালীন ফটোশুটে রোম্যান্টিক মুডে তারকাদম্পতি

মেয়ের দু’বছরের জন্মদিন উপলক্ষ্যে রণবীর-দীপিকাকে মাতৃত্বকালীন ফটোশুট করতে দেখা গেছে। তবে পুরো লাইমলাইট কেড়ে নিল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে, তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন প্ৰিয় জুটি। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্তও ধরা পড়ল।

Ranveer-Deepika: মাতৃত্বকালীন ফটোশুটে নজর কাড়ল রণবীর-দীপিকার ভরপুর রোম্যান্স

হাইলাইটস:

  • অক্টোবরেই রণবীর-দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান
  • তার প্রাক্কালে মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে সাদাকালো ফ্রেমে উত্তেজনার পারদ চড়ালেন দীপবীর
  • দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্তও ধরা পড়ল

Ranveer-Deepika: ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর প্রথমবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দেখতে দেখতে ছোট্ট দুয়া দু’বছরে পা বছরে পা দিল। সেই সঙ্গে কিছুটা দায়িত্বও বেড়েছে, কারণ খুব শীঘ্রই দিদি হতে চলেছে দুয়া। আর দ্বিতীয় জন্মদিনেই সুপারস্টার মা-বাবার মধ্যমণি হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বেবি দুয়া। এর পাশাপাশি মাতৃত্বকালীন ফটোশুটে নজর কাড়ল রণবীর-দীপিকার রোম্যান্স।

মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল ছোট্ট দুয়া 

মেয়ের দু’বছরের জন্মদিন উপলক্ষ্যে রণবীর-দীপিকাকে মাতৃত্বকালীন ফটোশুট করতে দেখা গেছে। তবে পুরো লাইমলাইট কেড়ে নিল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে, তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন প্ৰিয় জুটি। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্তও ধরা পড়ল।

We’re now on WhatsApp – Click to join

গতকাল অর্থাৎ ৮ই সেপ্টেম্বর দু’বছরে পা রাখল রণবীর-দীপিকার প্রথম সন্তান দুয়া। গত বছর দিওয়ালিতে মেয়ের মুখ দেখিয়েছিলেন তারকাদম্পতি। তবে এরপর থেকে দুয়াকে আর কোনও প্রকাশ্যে আনেননি তাঁরা, কারণ সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন দীপবীর। তাই বিগত কয়েক মাসে আর ছোট্ট দুয়াকে দেখা যায়নি। তবে এবার মেয়ের দ্বিতীয় জন্মদিনে দ্বিতীয় মাতৃত্বকালীন ফটোশুটে চমক দিলেন বলিউডের মস্তানি। তার সঙ্গে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ অবতারে পাওয়া গেল রণবীরকেও। এদিন মেয়ের সঙ্গে একগুচ্ছ সাদাকালো ছবি ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি।

তবে মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল ছোট্ট দুয়া। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন – ‘বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসার জন্য ধন্যবাদ।’

Read more:- অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে বিমানবন্দরের প্রবেশ করলেন রণবীর, দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন দীপিকা! বেবিবাম্প কি দেখা গেল?

প্রসঙ্গত, মেয়ে দুয়ার জন্মের পরে রণবীরের ফিল্মি ক্যারিয়ার যে এক অন্য মাত্রায় গেছে তা বলাই যায়! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার আসার পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের প্রজেক্ট। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button