Entertainment

Dev-Subhashree: ‘তোরই ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না…’, লাদাখের বুকে ঠোঁটে ঠোঁট রেখে রোম্যান্সে মাখামাখি দেব-শুভশ্রী

ঘড়ির কাঁটায় ঠিক ন'টা, তখন সবাইকে নিয়ে পৌঁছে গেলেন লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে ডুব দিতে। যেখানে ভক্তদের দীর্ঘ অপেক্ষার এবার অবসান ঘটিয়ে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ',র মত নস্ট্যালজিয়া উস্কে ফের ফিরল দেব ও শুভশ্রীর উদ্দাম রোম্যান্স।

Dev-Subhashree: লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে শুভশ্রীকে জড়িয়ে ধরে রোম্যান্টিক মুডে ডুব দিলেন দেব

হাইলাইটস:

  • গতকাল মুক্তি পেয়েছে দেশু ৭-এর পয়লা গান
  • প্রথম গানেই স্মৃতি উস্কে দিয়েছেন দেব-শুভশ্রী
  • দেশু-র উদ্দাম রোম্যান্স দেখতে বুঁদ ভক্তরাও

Dev-Subhashree: শুক্রবার সন্ধ্যায় দেব-শুভশ্রী তাঁদের আসন্ন ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তির কথা ঘোষণা করেনছিলেন দেশু। এই জুটির এহেন রোম্যান্টিক পোস্ট দেখে ভক্ত-অনুরাগীমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ এবার তুঙ্গে। ভক্তদের উত্তেজনা উস্কে রবিবার বিকেলে দেব শুভশ্রী যৌথ পোস্টে জানিয়েছিলেন যে, সোমবার সকালে সকলকে নিয়ে একসাথে ঘুরতে যাবেন। আর সেই কথা রাখলেন দেব ও শুভশ্রী।

We’re now on Telegram- Click to join

ঘড়ির কাঁটায় ঠিক ন’টা, তখন সবাইকে নিয়ে পৌঁছে গেলেন লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে ডুব দিতে। যেখানে ভক্তদের দীর্ঘ অপেক্ষার এবার অবসান ঘটিয়ে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’,র মত নস্ট্যালজিয়া উস্কে ফের ফিরল দেব ও শুভশ্রীর উদ্দাম রোম্যান্স। হ্যাঁ, গতকাল মুক্তি পেয়েছে ‘দেশু ৭’-এর পয়লা গান ‘তোর শুধু তোর’।

We’re now on WhatsApp- Click to join

একদশক পর সেই পুরনো দেব-শুভশ্রী জুটির রোম্যান্সে বুঁদ ভক্তরা। লাদাখের পাহাড়ি রাস্তায় দেশু জুটির ফের মাখোমাখো রোম্যান্সে ফিরেছে তাঁদের যৌবন প্রেমের স্মৃতি। সময়ের সাথে আজ দুজনেই অনেকটা পরিণত। আসন্ন ছবি দেশু ৭-এর প্রথম আনুষ্ঠানিক প্রচারের দিনই নিজ মুখেই সে কথা স্বীকার করেছেন অভিনেতা দেব। এমনকী তিনি এটাও বলেছেন যে, আজ শুভশ্রী যতটা পরিণত সেটা যদি সেটা সেই সময় থাকতেন তাহলে হয়তো তাঁরা আজও একসঙ্গেই থাকতেন।

এদিকে কিন্তু, ‘দেশু ৭’-এর প্রথম গানে ৪৩-এর দেব আর বছর ৩৫শের শুভশ্রী যেন একেবারে জেন জি! কেরিয়ারের গোড়াতে পর্দায় এই দেশু জুটির মাখোমাখো রোম্যান্স ভক্ত-দর্শক যেমন উপভোগ করত দীর্ঘ ১২ বছর পর যেন পর্দায় সেই পুরনো সমীকরণের প্রত্যাবর্তন! শুক্রবার মা-বাবাকে নিয়ে সপরিবারে দেব টাকি গিয়েছিলেন। ছবির কাজ শেষ হলেই বরাবরই পরিবারের সাথে সময় কাটাতে বেরিয়ে পড়েন টলিউড সুপারস্টার দেব। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ছবি পোস্টের কমেন্টবক্সেও দেব এবং শুভশ্রীর ভার্চুয়াল কথোপকথনে নেটভুবন হয়ে উঠেছিল বেশ সরগরম।

Read More- দেব মজে শুভশ্রীতে, প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্যাশনেট ফটোশ্যুট নায়কের!

প্রসঙ্গত, শুভশ্রী পারিবারিক ছুটি কাটানোর ছবি দেখার পর পুরনো ‘ইনোসেন্স’ বিতর্ক টেনে এদিন রসিকতা করে লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে!’ দেব-ও অবশ্য ছেড়ে কথা বলেননি। দেবের পাল্টা মন্তব্য, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে সব এক।’ আসলে অভিনেতা যা মন্তব্য করেছেন, সেটা ‘দেশু ৭’ ছবির ‘তোর শুধু তোর’ নতুন গানের লিরিক্স তা আর আলাদা করে বলার অপেক্ষা নেই।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button