নিৰ্বাচন

West Bengal By Election: ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কবে হবে ফল ঘোষণা? জানাল নির্বাচন কমিশন

এ দিনই রাজ্যের এই দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৯ই সেপ্টেম্বর৷

West Bengal By Election: নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ এবার ঘোষণা করল নির্বাচন কমিশন

হাইলাইটস:

  • নন্দীগ্রাম ও রেজিনগর থেকে পদত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীর
  • এই দুই বিধানসভা কেন্দ্রেই এবার উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • কবে উপনির্বাচনের ফল ঘোষণা হবে? তাও এদিন সাফ জানাল নির্বাচন কমিশন

West Bengal By Election: এবার দুর্গা পুজোর আগেই বাংলার এই দুই কেন্দ্রে হবে উপনির্বাচন৷ আগামী ৬ই অক্টোবর এবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ৯ই অক্টোবর হবে উপনির্বাচনের ফল ঘোষণা।

We’re now on Telegram- Click to join

এ দিনই রাজ্যের এই দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৯ই সেপ্টেম্বর৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ১৬ই সেপ্টেম্বর৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ১৯শে সেপ্টেম্বর৷

We’re now on WhatsApp- Click to join

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন৷ শেষ অবধি অবশ্য নিয়ম মেনেই একটি কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি ইস্তফা দেন। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দেন শুভেন্দু অধিকারী৷ ২০২১ সালেও বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী৷

এছাড়া অন্যদিকে, এবার রেজিনগর এবং নওদা কেন্দ্র থেকে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ দুটি কেন্দ্র থেকেই তিনি জয় পান। নওদা কেন্দ্রের বিধায়ক পদ রাখলেও হুমায়ুন কবীর রেজিনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এর ফলে মুর্শিদাবাদের ওই কেন্দ্রটিও রয়েছে বিধায়ক শূন্য অবস্থায়৷

প্রসঙ্গত, রেজিনগরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্রেও এবার বিজেপি-র জয় পাওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি দুই কেন্দ্রে গিয়েই উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের রেকর্ড মার্জিনে ফের জেতানোর জন্য আগেই আবেদন জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

Read More- নির্বাচন কমিশনের বড়সড় ঘোষণা, ২৬টি আসনের ভোটের তারিখ ঘোষিত

এ রাজ্যের পাশাপাশি অন্যান্য নানা রাজ্যের আরও চারটি বিধানসভা কেন্দ্রেও ৬ই অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তামিলনাড়ুর দুটি ও অসম এবং পুদুচেরির একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৬ই অক্টোবরই৷

এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button