Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
কয়েকদিন আগেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতেই গিয়েছিলেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা। সে সময় অভিষেক এবং তৃণমূলের নেতা-কর্মীদের বাধার মুখে তখন তাঁদের পড়তে হয়।
Abhishek Banerjee: এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এবার কী আবেদন করল কালীঘাট তৃণমূল? জেনে নিন
হাইলাইটস:
- তৃণমূলের আবেদন সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট
- তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
- এদিন কী আবেদন করেছে কালীঘাট তৃণমূল? জানুন
Abhishek Banerjee: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খোলার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এবার কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কালীঘাট তৃণমূলের প্রধান আবেদন যে, ফের আগের জায়গায় লাগিয়ে দেওয়া হোক ওই বিলবোর্ডটি। আগামী সোমবার অর্থাৎ (৭ই সেপ্টেম্বর) তৃণমূলের এই মামলা শুনবে এবার সুপ্রিম কোর্ট।
We’re now on Telegram- Click to join
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
কয়েকদিন আগেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতেই গিয়েছিলেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা। সে সময় অভিষেক এবং তৃণমূলের নেতা-কর্মীদের বাধার মুখে তখন তাঁদের পড়তে হয়। এমনকি, পুলিশের সাথেও হাতাহাতি হয়েছিল। সেই বাধা কাটিয়েই বিলবোর্ড পৌরকর্মীরা খোলেন।
We’re now on WhatsApp- Click to join
এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল
ওই বিলবোর্ড খোলারই বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। যদিও তৃণমূলের কোনও আবেদনেই হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী সাড়া দেননি। এ প্রসঙ্গে বিচারপতি জানান, যেহেতু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বিলবোর্ড, তাই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না আদালত। এখনই ফের বিলবোর্ড লাগিয়ে দিতে বললে সেটি হবে চূড়ান্ত রায়ের সমান। তৃণমূল পৌরসভা এবং পুলিশের যে আধিকারিকদের নাম চেয়েছে, এর জন্য যথেষ্ট নথিভিত্তিক তথ্য সামনে নেই আদালতের।
Fire audit officers, accompanied by police personnel, have arrived at 9 Camac Street, where TMC leader Abhishek Banerjee’s office is located.
According to the team, they are currently inspecting the fire-fighting systems and safety arrangements at the premises.
Few days ago… pic.twitter.com/FITukOQ3mQ
— Piyali Mitra (@Plchakraborty) August 31, 2026
কী অভিযোগ উঠছে?
এছাড়া অভিযোগ যে, বিপজ্জনকভাবে ঝুলছিল ওই বিলবোর্ড। ক্যামাক স্ট্রিটের ওই বাড়ির মালিক হাইকোর্টে জানান, ওই বিলবোর্ড লাগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাঁর অনুমতি ছাড়াই। আবার হাইকোর্টে তৃণমূল আবেদন করেছিল যে, বিলবোর্ড সরানোর সময় পৌরনিগমের যেসমস্ত পুলিশকর্মী, আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাঁদের নাম, পদ ও পরিচয় প্রকাশ করা হোক।
Read More- ‘ভারতীয় অ্যাভোকাডো’-র গুণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রসঙ্গত, এই বিলবোর্ডটিও ফের আগের জায়গায় লাগিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে, সেই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। এদিন তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। সোমবারই তৃণমূলের এই আবেদনের শুনানিতে কী বলে সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার অপেক্ষা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







