Abhishek Banerjee Office Attack: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা, এদিন ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, ‘বিজেপির গুন্ডারা অস্ত্রশস্ত্রে সজ্জিত দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে এই হামলা চালায়। কর্মীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিস তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয় আসবাবপত্র।’
Abhishek Banerjee Office Attack: এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- এদিন সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিষেক
- ভিডিওতে দেখা যায় অভিষেকের অফিসে হামলা চালাতে
- তাণ্ডবের পর কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় ফোনও
Abhishek Banerjee Office Attack: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা। হামলার সেই ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন যে, ভাঙচুর ও তাণ্ডবের পর অফিসের কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাঁদের ফোনও। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের ক্লিপস ভোর সাড়ে চারটা নাগাদ সমাজ মাধ্যমে শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, ‘বিজেপির গুন্ডারা অস্ত্রশস্ত্রে সজ্জিত দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে এই হামলা চালায়। কর্মীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিস তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয় আসবাবপত্র।’ এই ভিডিও পোস্টে করে কড়া অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ যে, বহুবার ফোন ও ইমেল করা সত্ত্বেও প্রায় ২ ঘণ্টা কোনও সাড়া পাওয়া যায়নি পুলিশের।
We’re now on WhatsApp- Click to join
অভিষেকের আরও দাবি, বুধবার রাতে হয়েছে এই হামলা। আর তাঁর দাবি সেটা পুলিশের উপস্থিতিতেই হয়েছে বলেই। সে সময়ে অফিসের পাহারায় ছিলেন অভিষেকের কর্মীরাই। অভিযোগ যে, অফিসে ঢুকে সশস্ত্র কর্মীরা প্রথমে কর্মীদের মারধর করে এবং তাঁদের ফোন কেড়ে নেয়। এর পর ভাঙচুর চালায় একেবারে টপ ফ্লোরে গিয়েও।
What happened at Camac Street this morning is a disgraceful assault on the rule of law.
At around 4.30 am, BJP hooligans, armed with weapons, stormed our party office in the heart of Kolkata. They attacked our people, snatched their phones, smashed furniture, ransacked the… pic.twitter.com/J3LrSsmKJI
— Abhishek Banerjee (@abhishekaitc) September 3, 2026
এই খবর পাওয়া মাত্রই সকালেই সেখানে পৌঁছে যান তৃণমূলের আইটি সেলের সভানেত্রী উপাসনা চৌধুরী। তিনি বলেছেন, “যেটা চলছে পুরোটাই গুন্ডামি। যেখান থেকে উঠে আসছে বিরোধী কন্ঠস্বর, টার্গেট করা হচ্ছে সব জায়গাগুলোকে। নোংরা চক্রান্ত চলছে।” উপাসনা সহ অফিসের নীচেই অন্যান্য তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। ক্যামাক স্ট্রিটে অফিস সকালে গোটাটাই ঘিরে রেখেছে পুলিশ। ভিতরে প্রবেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা।
Read More- প্রধানমন্ত্রী তারেকের দিল্লি সফরের শর্তেই কি শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছে ভারত?
এদিন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, “যখন তৃণমূল ক্ষমতায় ছিল, একাধিক জেলায় বিজেপির অফিস ও কর্মীদের বাড়ি আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ৬ জনকে আজ আটক করা হয়েছে। কিন্তু তখন ওদের সরকারের ক্ষেত্রে কোনও তৎপরতা ছিল না প্রশাসনের, এখন তৎপর প্রশাসন। এরকম ঘটনা যদি ঘটে থাকে, ছাড়া হবে না অপরাধীদের।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







