Municipality Election: ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ফের ভোট, আপনার এলাকাও কি রয়েছে এই তালিকায়?
কমিশন সূত্রে জানা গিয়েছে, মূলত কলকাতা ও হাওড়া সহ রাজ্যের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুর এলাকায় ইতিমধ্যেই এই পুরভোট করানোর পরিকল্পনা রয়েছে।
Municipality Election: আজই জেলাশাসক ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের
হাইলাইটস:
- পুরভোটে কোনও অশান্তির আশঙ্কা থাকছে না বলেই জানালেন পুরমন্ত্রী
- বাংলার কোথায় কোথায় হবে এই পুরভোট? জেনে নিন এখনই বিশদ
- জেলাশাসক ও পুর আধিকারিকদের নিয়ে আজই বৈঠক হওয়ার কথা
Municipality Election: এ বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করতে হবে বলে। এবার একেবারে চরম পর্যায়ে পৌঁছল তৎপরতা। ৭ই ডিসেম্বরের মধ্যে দফায় দফায় বসছে বৈঠক ভোট শেষ করতে। সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই এবার জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
We’re now on Telegram- Click to join
রাজ্যের কোথায় কোথায় ভোট হবে?
কমিশন সূত্রে জানা গিয়েছে, মূলত কলকাতা ও হাওড়া সহ রাজ্যের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুর এলাকায় ইতিমধ্যেই এই পুরভোট করানোর পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে প্রথম ধাপে যেসব এলাকায় পুরভোট হতে পারে, তার তালিকা এখানে দেওয়া হয়েছে।
প্রথম দফার সম্ভাব্য তালিকা এলাকাগুলো—
প্রথম দফায় ভোট হবে হাওড়া, কলকাতা, বালি, কার্শিয়াং, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, কালিম্পং, ঝাড়গ্রামে হবে পুরভোট। বুধবারই অর্থাৎ আজই এই নিয়ে জেলাশাসকদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। সব জেলারই জেলাশাসক সহ পুর এবং নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা বৈঠকে থাকছেন।
We’re now on WhatsApp- Click to join
ফের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে
বিধানসভা নির্বাচনের পর এই পুরভোটেও আবারও একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, এসআইআর হওয়ার পরই যখন হয় বিধানসভা নির্বাচন, তখনই বিচারাধীন ছিল কয়েকলক্ষ নাম। ট্রাইবুনাল তৈরি করে এখনও চলছে সেই সব বাদ পড়া নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া।
কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কার্শিয়ং, ঝাড়গ্রাম
নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যের ৭ পুরসভায় ভোট
ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুর-সহ আরও একাধিক পুরসভায়
সাংসদ পদ বাঁচাতে মরিয়া সুদীপ-কাকলিরা, স্পিকারের কাছে চাইলেন ৩ সপ্তাহ সময়
'আমরা বিজেপির… pic.twitter.com/HjT6PvfNtm
— Sange Suman (@IamSumanDe) September 1, 2026
এখনও বিচারাধীন বহু নাম। কমিশন ঠিক করেছে যে, যে ফাইনাল রোল প্রকাশ হয়েছে গত ১লা জুলাই, পুরভোটের ভোটার তালিকা তার উপর নির্ভর করেই হবে। সাধারণত জুলাই মাসের পরই অক্টোবরেও রোল প্রকাশিত হয় ফের একবার। কিন্তু অক্টোবর আসতে অনেক দেরি আছে, তাই জুলাই মাসের রোল অনুযায়ী হবে ভোট।
Read More- আজ বিশকেকে পেজেশকিয়ানের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই পুরভোটে কোনও অশান্তির আশঙ্কা থাকছে না বলেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “এটা নরেন্দ্র মোদীর সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার। আর কোনও রক্তক্ষয় হবে না। মানুষ এমনিই দেবে ভোট।”
এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







