Bangla News

US-Iran War: ‘কখনও না ভোলার মতো শিক্ষা দেব…’ বিয়ে বাড়িতে মার্কিন হামলার পর আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

এদিকে আজ বুধবার ইরান আমেরিকাকে "কখনও না ভোলার মতো শিক্ষা" দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চলের হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় শিশু-সহ ৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়।

US-Iran War: ইরানে একটি বিয়ে বাড়ি চলাকালীন মিসাইল হামলা চালায় আমেরিকা

হাইলাইটস:

  • মঙ্গলবার ইরানে ফের হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র
  • ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন মিসাইল হামলা চালায় আমেরিকা
  • ‘কখনও না ভোলার মতো শিক্ষা দেব…’ হুঁশিয়ারি দিল ইরান

US-Iran War: ফের ইরানে হামলা চালালো আমেরিকা। জানা যাচ্ছে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে মার্কিন মিসাইল হামলার ঘটনায় শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জনেরও বেশি। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, মঙ্গলবার এই হামলা চালানো হয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায়।

We’re now on WhatsApp – Click to join

এদিকে আজ বুধবার ইরান আমেরিকাকে “কখনও না ভোলার মতো শিক্ষা” দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চলের হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় শিশু-সহ ৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়। মার্কিন হামলার সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে জানা গিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষ ইরানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি আবাসিক বাড়িতে আঘাত করে। ওই বাড়িতে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। যার ফলে জানা যাচ্ছে, ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং এক শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে।

Read more:- ইরানের তেলের ঘাঁটি ধ্বংস, খার্গ দ্বীপ ধ্বংসের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে বিয়ের অনুষ্ঠানের স্থান হিসেবে চিহ্নিত এলাকায় ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির ছবি দেখা যায়। চারিদিকে মানুষের চিৎকারও শোনা যায়। ঘটনাটি ঘটেছে সিরিক কাউন্টিতে, যা হরমুজ প্রণালীর তীরে অবস্থিত।

ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বলেন, “ইরানের প্রিয় নাগরিক এবং প্রতিরোধ ফ্রন্টের কাছে মার্কিন শত্রুর জন্য কখনও না ভোলার মতো শিক্ষা রয়েছে।” সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানের রেভলিউশনারি গার্ডসও আমেরিকার বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button