WB Fine Rules: সতর্ক থাকুন! আজ থেকেই কিন্ত চালু নয়া নিয়ম, এই নিয়ম না মানলেই এবার দিতে হবে কড়া জরিমানা
রাজ্যকে আবর্জনা মুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বারবার শহর পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজেই রাস্তায় নেমেছেন পুরমন্ত্রী।
WB Fine Rules: সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেই জেলাশাসকদের কাছে পাঠানো হল রাজ্যের নয়া নির্দেশিকা
হাইলাইটস:
- আজ থেকেই রাজ্যে কার্যকর হল নয়া বিধিনিষেধ
- বাংলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাতেই এই উদ্যোগ
- যেখানে সেখানে থুতু-কফ ফেললে দিতে হবে ফাইন
WB Fine Rules: আগস্টেই ডেডলাইন ছিল। এবার সেপ্টেম্বর থেকে আর কোনও ছাড় নেই। এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর এবং গরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই কথা মতোই এবার ১লা সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল রাজ্যে কড়া নিয়ম। আজ থেকেই রাস্তায় বেরিয়ে এই নিয়ম না মানলে দিতে হবে জরিমানা।
We’re now on Telegram- Click to join
রাজ্যকে আবর্জনা মুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বারবার শহর পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজেই রাস্তায় নেমেছেন পুরমন্ত্রী। কখনও তাঁকে ঝাঁটা হাতে দেখা গিয়েছে, তো কখনও আবার ডাস্টবিন বিলি করেছেন, আবার কখনও পৌঁছে গিয়েছেন বিভিন্ন দোকান ও বাজারে।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, জুলাই-আগস্ট জুড়ে সচেতনতার বার্তাও সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে, সেপ্টেম্বর মাস থেকে কেউ প্রকাশ্যে থুতু ফেললে, যত্রতত্র আবর্জনা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার করলে, প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ করলে দিতে হবে কড়া জরিমানা, আগেই ঘোষণা করেছিলেন অগ্নিমিত্রা পাল। সেপ্টেম্বর মাস পড়তেই চালু হয়ে গেল এই সেই নিয়ম।

এবার ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যের সব পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এরিয়ায় বিধিনিষেধ কার্যকর হচ্ছে। বাংলাকে পরিচ্ছন্ন রাখার বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই রাজ্যের নতুন নির্দেশিকা জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় স্থানীয় স্তরে প্রচার এবং বিধি কার্যকর করার জন্য বার্তাও দেওয়া হয়েছে। এবার জেলায় জেলায় প্রচার চালানো হবে ‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’- এই ক্যাচলাইনকেই মনে রেখেই। রাজ্যের পক্ষ থেকেও এবার তা জানিয়ে দেওয়া হয়েছে।
Read More- আজ বিশকেকে পেজেশকিয়ানের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এবার কত টাকা জরিমানা দিতে হবে?
প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে প্রতিবার ১০০ টাকা ফাইন, আর এবার প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে দিতে হবে ২০০ টাকা জরিমানা। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও দিতে হবে ২০০ টাকা করে জরিমানা। তবে, নগদে নেওয়া যাবে না জরিমানার টাকা। শুধুমাত্র ডিজিটাল কিংবা অনলাইন পদ্ধতিতেই অনুমোদিত আধিকারিকরা স্পট ফাইন আদায় করবেন। অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






