Bangla News

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? কোথায়, কীভাবে চেক করবেন ‘স্ট্যাটাস’? জেনে নিন

অন্নপূর্ণা যোজনার আগস্টের টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বেশিরভাগ উপভোক্তারা। এবার প্রশ্ন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? আজ থেকেই কি টাকা পাঠানো শুরু হবে?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার এবার চতুর্থ কিস্তির টাকা ঢুকবে কবে? জানুন সহজ ভাষায় সব প্রশ্নের উত্তর

হাইলাইটস:

  • সেপ্টেম্বর মাসের কোন দিন থেকে শুরু হবে টাকা ট্রান্সফার?
  • কী ভাবে বুঝবেন আপনার আবেদনের স্ট্যাটাস চেঞ্জ হল কি না?
  • এখানে রইল লিঙ্ক, আর জেনে নিন সব প্রশ্নের সঠিক উত্তর

Annapurna Yojana: বাংলার মহিলাদের ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এসেছে। জুন থেকে কার্যকর হয়ে এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে, এবার পালা এর চতুর্থ কিস্তির।

We’re now on Telegram- Click to join

অন্নপূর্ণা যোজনার আগস্টের টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বেশিরভাগ উপভোক্তারা। এবার প্রশ্ন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? আজ থেকেই কি টাকা পাঠানো শুরু হবে? আর সেই বিষয়টাই এবার স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রী তা স্পষ্ট করেছেন।

We’re now on WhatsApp- Click to join

সেপ্টেম্বরে অন্নপূর্ণার টাকা ক্রেডিট কবে হবে?

অন্নপূর্ণা যোজনায় যাঁদের আবেদন ইতিমধ্যেই যাচাই হয়ে গিয়েছে, এবং যাঁদের আবেদন গৃহীত হয়েছে তাঁরা প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে এই প্রকল্পের টাকা। এ মাসেও তাই হবে।

Annapurna Yojana

কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

যাঁরা ১০ই জুলাইয়ের পর আবেদন করেছিলেন তাঁদের এখনও যাচাই প্রক্রিয়া শেষ হয়নি। তাই তাঁরা অগাস্ট মাসের টাকা পাননি। তাঁদের টাকা ব্যাঙ্কে ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক যে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

এক্ষেত্রেপ্রথমে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে গিয়ে ‘Citizen/Family Login’ সেকশনে যান। তারপর নিজের স্ট্যাটাস চেক করুন জেলা এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর। এরপর সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।

Read More- অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি এখনও আন্ডার প্রসেস-এই রয়েছে? তাহলে এখন কী করবেন? এখনই জেনে নিন

১০ই জুলাইয়ের পর আবেদনকারীদের অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা?

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী এবং শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোধরা বসু। ১০ই জুলাইয়ের পর কবে টাকা ঢুকবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদেরই অন্তর্ভুক্তি। যাঁরা আবেদন করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এর পর যাচাই (ভেরিফিকেশন) এবং তারপর অ্যাপ্রুভড হয়। এখনও চলছে এই পদ্ধতি। এটি শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই তাঁরা টাকা পেয়ে যাবেন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button