Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সাথে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা
গতকাল সকালে নেপালে ভোতে কোশী নদীতে আচমকা ভয়ঙ্কর হড়পা বান আসে। চোখের নিমেষেই ভেসে যায় একের পর এক গ্রাম। এখনও অবধি মৃত্যু হয়েছে ১৯ জনের বলে খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ।
Nepal Disaster: এবার নেপালে উদ্ধারকাজ থেকে শুরু করে ত্রাণ সরবরাহের জন্য ইতিমধ্যেই প্রস্তুত ভারত
হাইলাইটস:
- বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
- হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
- একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন
Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন এবার ভারতও। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে হড়পা বানের খবর পেতেই তড়িঘড়ি ভারত। সরকারি সূত্রে খবর, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে উদ্ধার এবং ত্রাণকার্যে সাহায্যের জন্য আশ্বাস দেন তিনি।
We’re now on Telegram- Click to join
নেপালে হড়পা বান
গতকাল সকালে নেপালে ভোতে কোশী নদীতে আচমকা ভয়ঙ্কর হড়পা বান আসে। চোখের নিমেষেই ভেসে যায় একের পর এক গ্রাম। এখনও অবধি মৃত্যু হয়েছে ১৯ জনের বলে খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ। এরই মধ্যে ভারতীয় পর্যটকই রয়েছেন ১০৫ জন, যারা নেপালে ঘুরতে অথবা ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন।
We’re now on WhatsApp- Click to join
নেপালে বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সাথে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হড়পা বানে মৃতদের প্রতি তিনি শোক প্রকাশ করেন। একইসঙ্গে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ সব ধরনের সাহায্যের জন্য আশ্বাস দেন নেপালের প্রধানমন্ত্রীকে।
प्रधानमन्त्री बालेन्द्र शाहसँग कुराकानी गरेँ र नेपालमा आएको बाढीका कारण ज्यान गुमाउनेहरूप्रति समवेदना व्यक्त गरेँ। यस कठिन समयमा भारतका जनता नेपालका आफ्ना दिदीबहिनी तथा दाजुभाइहरूसँग ऐक्यबद्ध भई साथै उभिएका छन्।
भारत नेपाललाई सम्भव भएसम्मका सबै प्रकारका मानवीय सहायता उपलब्ध…
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এরকম কঠিন সময়ে ভারতের মানুষ নেপালের ভাই-বোনদের পাশে আছে। নেপালকে সম্ভাব্য সব ধরনেরই এবার মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। উদ্ধার এবং ত্রাণ কার্যে নেপালের সাথে সমন্বয় করে কাজ করছে ভারত।”
ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে নেপালের হড়পা বানে উদ্ধারকাজ চালাতে প্রস্তুত তাঁরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে ত্রাণসামগ্রী। উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করার জন্য ভারতীয় বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ বিমান ত্রাণসামগ্রী, ওষুধ এবং আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে সবুজ সঙ্কেত পেলেই নেপালের উদ্দেশে রওনা দেবে ভারত।
Read More- নেপালের বন্যায় নিহত ৭ জন, চীন সীমান্তের কাছে মোতায়েন থাকা ৯ জন সেনাও নিখোঁজ
সূত্রের খবর অনুযায়ী, এবার নেপালের উদ্দেশে রওনা দেবে বায়ুসেনার সি-১৩০ বিমান। আজ দুপুরে সি-১৭ বিমান আরও ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেবে। স্ট্যান্ডবাই-তে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







