Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

কলকাতা ও হাওড়া পৌরসভা নির্বাচন ঘিরে কোমর বেঁধে ময়দানে নামল রাজ্য বিজেপি। আগামী ২০২৬-এর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রদবদল ও দায়িত্ব বণ্টন সেরে ফেলল বিজেপি।

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • ২০২৬ পুরভোটের প্রস্তুতি তুঙ্গে বাংলায়
  • আম্বেদকর মূর্তি বিতর্ক ও আইন-শৃঙ্খলা
  • প্রতিরক্ষা ক্ষেত্রে মেগা আপডেট

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। নজর বুলিয়ে নেব আজকের দিনের সেরা এবং সবচেয়ে চর্চিত রাজনৈতিক শিরোনামগুলোতে। এক মিনিটে বড় খবর, চলুন শুরু করা যাক!

We’re now on WhatsApp – Click to join

১: ২০২৬ পুরভোটের প্রস্তুতি তুঙ্গে বাংলায়

কলকাতা ও হাওড়া পৌরসভা নির্বাচন ঘিরে কোমর বেঁধে ময়দানে নামল রাজ্য বিজেপি। আগামী ২০২৬-এর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রদবদল ও দায়িত্ব বণ্টন সেরে ফেলল বিজেপি। কলকাতা কর্পোরেশনের দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিন্হাকে। ভোটের লড়াইয়ে উত্তাপ এখন থেকেই বাড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে।

২: আম্বেদকর মূর্তি বিতর্ক ও আইন-শৃঙ্খলা

উত্তরপ্রদেশের বুদৌনে আম্বেদকর মূর্তি স্থাপন কেন্দ্র করে তুমুল উত্তেজনা। গ্রাম সমাজ জমিতে ড. বি আর আম্বেদকর-এর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বালিয়াতিতে ধুন্ধুমার বেধে যায়। প্রশাসন ও পুলিশের দল এলাকায় পৌঁছলে অতর্কিত ইটবৃষ্টিতে ৭ জন পুলিশকর্মী সহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক পারদ চড়ে রয়েছে।

Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৩: প্রতিরক্ষা ক্ষেত্রে মেগা আপডেট

দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে বড় সিদ্ধান্ত রাজনাথ সিংয়ের। দেশীয় প্রতিরক্ষা সংস্থোগুলির হাত শক্ত করতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি (Missile Technology) হস্তান্তরের ঐতিহাসিক অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর ফলে ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন আরও অনেক বেশি গতি পাবে এবং শিল্পখাত বৈশ্বিক প্রতিযোগিতায় বড় ভূমিকা নেবে।

আজকের রাজনৈতিক আপডেট এই পর্যন্তই। দেশের ও দশের সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন শুধু ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। নমস্কার!

Back to top button