Bangla News

Durga Puja 2026: থিম সরিয়ে ফিরছে এবার সে কালের প্রতিমা! কুমোরটুলিতে দুগ্গা প্রস্তুতি এবার তুঙ্গে

বর্তমানে প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ বেশির ভাগ শিল্পীরই। অন্ধকার ঘুপচি ঘরগুলিতে চলছে মূর্তি শুকনোর কাজ। কেউ কেউ আবার সদ্য হাত দিয়েছেন রঙে।

Durga Puja 2026: রাজ্যে পালাবদলের পর কি এবার কুমোরটুলিতেও পরিবর্তনের বছর?

হাইলাইটস:

  • কুমোরটুলিতে রয়েছে ২০০টির বেশি দোকান
  • সকল মৃৎশিল্পীই এখন ব্যস্ত প্রতিমা তৈরিতে
  • পরিবর্তনের আবহে কি বদল কুমোরটুলিতেও?

Durga Puja 2026: আর মাত্র হাতেগোনা দেড়-দু মাস। পুজোর ঢাকে এবার কাঠি পড়ার দিন প্রায় এগিয়েই আসছে, ততই কর্মব্যস্ততা বাড়ছে কুমোরটুলির অলিগলিতে। কুমোরটুলিতে রয়েছে ২০০টির বেশি দোকান। সেখানেই কাজ করেন পাঁচ শতাধিক শিল্পী। আর সাথে রয়েছেন সাড়ে তিন হাজারের বেশি শিল্পী-কারিগর। এখন সকলেই ব্যস্ত।

We’re now on Telegram- Click to join

বর্তমানে প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ বেশির ভাগ শিল্পীরই। অন্ধকার ঘুপচি ঘরগুলিতে চলছে মূর্তি শুকনোর কাজ। কেউ কেউ আবার সদ্য হাত দিয়েছেন রঙে। আবার কেউ কেউ মন দিয়েছেন দুর্গার মুখ, চোখ, নাক টান টান করার কাজেতে।

এ বছর রাজ্যে পালাবদল হয়েছে। এখন রাজ্যে বিজেপি সরকার। সেই পরিবর্তনের ছোঁয়ায় কি কিছু পরিবর্তন এসেছে কুমোরটুলিতে?

We’re now on WhatsApp- Click to join

বিগত ১০ বছরে রাজ্যে দুর্গাপুজো এবং থিম সমার্থক হয়ে উঠেছে। তবে, শিল্পীদের মতে, চলতি বছর পরিবর্তন এসেছে সেই ধারায়। থিমের ঠাকুরের পরিবর্তে এবার চাহিদা বেশি সাবেকি প্রতিমার।

গত সরকারের মতো পুজোয় ক্লাবগুলিকে এই সরকার অনুদান দেবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বেশ অনিশ্চয়তা।

এদিকে তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, এর ফলে পুজোর সংখ্যা কমবে কি না। কিন্তু কুমোরটুলির শিল্পীদের হিসাব অনুযায়ী তাঁরা জানিয়েছেন, যেমন আগে অর্ডার আসত, ঠিক তেমনই আসছে। বরং সেই সংখ্যা আরও বেড়েছে। বিশেষ ধরনের এঁটেল মাটি আসে ডায়মন্ড হারবার থেকে মূর্তি তৈরির জন্য। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ ওঠায় মাটি কাটার কাজ সেখানে বন্ধ করে দিয়েছিল বিজেপি সরকার।

Read More- এ বছর দূর্গা অষ্টমী কবে জানেন? না জানলে এখনই জেনে নিন সঠিক তারিখ

তবে এর পরে শিল্পীদের সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মেলে মাটি আনার অনুমতি। তবে তাতে মাটির দাম কিঞ্চিৎ বেড়েছে বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীরা। যদিও শিল্পীদের একাংশের দাবি যে, পুরো বিষয়টি সরকারি ভাবে হচ্ছে মাটির দাম বাড়লেও। এর ফলে অসুবিধা হচ্ছে না কাজে।

কিন্তু পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের কারণে কি পরিবর্তন এসেছে সার্বিক ভাবে কুমোরটুলির?

কুমোরটুলির এক মৃৎশিল্পীর কথায়, ‘‘কত সরকারই তো এল গেল। কত আলোচনাই না হল কুমোরটুলি নিয়ে। কিন্তু পরিবর্তন নেই কুমোরটুলির।’’

এইরকম আরও দুর্গা পুজো প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button