Arambagh Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানের আদলেই এবার আরামবাগ মাস্টারপ্ল্যান! বন্যা রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হুগলি জেলা শাসক-সহ সাংসদ এবং বিধায়ক, আরামবাগ মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Arambagh Master Plan: প্রায় ১২০০ কোটির প্রকল্প! ২০২৭-এর মধ্যেই এবার আরামবাগ মাস্টারপ্ল্যান
হাইলাইটস:
- এদিন বিরাট বড় ঘোষণা শুভেন্দু সরকারের
- গতকাল প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী
- এবার তৈরি হচ্ছে আরামবাগ মাস্টারপ্ল্যান
Arambagh Master Plan: আরামবাগের মানুষদের এবার বড় সুখবর, এদিন বিরাট ঘোষণা রাজ্য সরকারের। ঘাটাল মাস্টারপ্ল্যানের ধাঁচেই এবার আসছে ‘আরামবাগ মাস্টারপ্ল্যান’। বন্যা রুখতে এবার মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগে প্রশাসনিক বৈঠক করেন। এবং বৈঠকের পরই পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, আরামবাগের জন্য ১২০০ কোটি টাকা ব্যয়ে আলাদাভাবে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান। দ্রুতই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
আরামবাগের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হুগলি জেলা শাসক-সহ সাংসদ এবং বিধায়ক, আরামবাগ মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন সেচ দফতরের আধিকারিকরাও। বৈঠকের পরই আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের। তবে, শেষ মুহূর্তে হয়নি এই সাংবাদিক সম্মেলন।
We’re now on Telegram- Click to join
এদিকে, আজ বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উত্তরবঙ্গে বৈঠকের কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই কারণেই এই সাংবাদিক সম্মেলন করেননি তিনি। আরামবাগ থেকেই সরাসরি এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরামবাগ এসডিও অফিসে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলাম। বৈঠকে এলাকার বন্যা পরিস্থিতি, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনস্বার্থে দ্রুত ও কার্যকর পদক্ষেপ… pic.twitter.com/UoWlVloPm5
— Biman Ghosh (Modi ka Paribar) (@BimanGhoshBJP) August 20, 2026
২০২৭ সালের মধ্যেই এবার আরামবাগ মাস্টারপ্ল্যান
গতকালের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়ে এবার বিস্তারিত জানিয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এদিন সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, “আমরা মূলত চেয়েছিলাম যে আরামবাগ মাস্টারপ্ল্যান হোক। বন্যা রুখতে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন যে, আরামবাগ মাস্টার প্ল্যান হবে প্রায় ১২০০ কোটি টাকার ব্যয়ে। ডিসেম্বর মাস থেকেই শুরু হবে কাজ। ২০২৭ সালের মধ্যে সেখানে এটা প্রস্তুত হয়ে যাবে।”
Read More- ‘তোষণনীতির খাতিরেই বন্দে মাতরমকে ভাগ করা হয়েছিল’ — কংগ্রেসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন অমিত শাহ
আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে গতকালের এই বৈঠকে?
পুরশুড়ার বিজেপি বিধায়ক বলেন, “আরামবাগ জেলা নিয়ে খুব তাড়াতাড়িই আপডেট হচ্ছে বলে বলেছেন মুখ্যমন্ত্রী। কংক্রিট করার কথা বলে গিয়েছেন বিভিন্ন ব্রিজকে। রামমোহন রায়ের জন্মস্থানকে সংস্কার থেকে শুরু করে আরামবাগ সেতু নিয়েও দ্রুতই কাজ শুরুর নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি।”
এদিকে, এই মাস্টারপ্ল্যানের ঘোষণা হতেই খুশি আরামবাগের মানুষরা। সাধারণ মানুষ এ বিষয়ে জানাচ্ছেন যে, এই মাস্টারপ্ল্যানের ভাবনা খুবই ভালো। এবং এটা চালু হলে খুবই সুবিধা হবে মানুষের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







