Bangla News

Kolkata Hotel Fire: এক রাতেই সব শেষ, মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে রুম নেওয়াই এদিন কাল হল বাংলাদেশের এই সাংবাদিকের!

কলকাতায় পার্ক স্ট্রিট চত্বরের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ আগুন লাগে ঠিক রাত দুটো নাগাদ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, শর্ট সার্কিট থেকেই আগুন।

Kolkata Hotel Fire: কলকাতার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের এই সাংবাদিক ও তাঁর গোটা পরিবার

হাইলাইটস:

  • বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এসেছিলেন বেঙ্গালুরুতে
  • চিকিৎসা শেষে কলকাতার এই হোটেলে এসে উঠেছিলেন
  • দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এই সাংবাদিকের গোটা পরিবারের

Kolkata Hotel Fire: মঙ্গলবার মধ্য রাতে কলকাতার এক হোটেলে ভয়াবহ আগুন। রাত প্রায় দুটো নাগাদ কলকাতার পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। হোটেল রুমগুলি এতটাই ঘিঞ্জি যে অনেকেই হোটেল থেকে বের হতে পারেননি। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নয়জনের, তার মধ্যেই পাঁচজন ছিলেন বাংলাদেশি। ভয়াবহ এই আগুনেই পুড়ে মৃত্যু হয়েছে বাংলাদেশের এক সাংবাদিক এবং তাঁর গোটা পরিবারের।

We’re now on WhatsApp- Click to join

কলকাতায় পার্ক স্ট্রিট চত্বরের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ আগুন লাগে ঠিক রাত দুটো নাগাদ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, শর্ট সার্কিট থেকেই আগুন। নিমেষের মধ্যেই কালো বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় গোটা হোটেলের করিডর। অনেকেই হোটেলের বাথরুমে ঢুকে পড়েন। যারা রুম থেকে বের হতে পেরেছিলেন, তারা হোটেলের পিছনের লোহার সিড়ি দিয়ে নীচে নেমে আসেন। তবে নয়জন কোনওভাবেই হোটেল থেকে বেরতে পারেননি।

We’re now on Telegram- Click to join

পার্ক স্ট্রিটের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত বয়স ৪০। তাঁর সাথে ছিলেন স্ত্রী আফসানা শিম্মি, এবং তিন বছরের সন্তান স্বর্ণাশীষ দত্ত আর শ্বশুর মোঃ আকরাম আলী। আগুনে দমবদ্ধ হয়ে সকলেরই মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, দেবাশীষ দত্ত হলেন বাংলাদেশের দৈনিক ‘আজকের পত্রিকা’ এবং ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি। তিনি ছিলেন স্থানীয় দৈনিক ‘আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও। জানা যাচ্ছে যে, দেবাশীষ দত্ত তাঁর স্ত্রীয়ের চিকিৎসার জন্য গত ৩রা আগস্ট ভারতে এসেছিলেন। তাঁর পুত্র সন্তানের পাশাপাশি এক কন্যা সন্তানও রয়েছে। তবে সে রয়েছে বাংলাদেশে। ওই সাংবাদিক তাঁর পরিবারকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে এসেছিলেন। চিকিৎসা শেষে এবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে কলকাতার ওই হোটেলে এসে উঠেছিলেন তাঁরা। আর ওই একটি রাতেই সব শেষ!

Read More- ভোররাতে ভয়াবহ আগুন কলকাতার এই হোটেলে, বিধ্বংস আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, আহত আরও ৬ জন

উল্লেখ্য, বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের আত্মীয় থাকেন মালদহে। মির্জা গালিব স্ট্রিটের হোটেলের আগুনে দেবাশীষ এবং তাঁর পরিবারের মৃত্যুর খবর পাওয়া মাত্রই কৃষ্ণ নন্দ ছুটে আসেন কলকাতা পুলিশের মর্গে। তিনি বলেছেন, “দুপুরের দিকে আমি জানতে পারি। বাংলাদেশ থেকে ফোন আসে, হাই কমিশনের নম্বর দিল, আমি কথা বললাম। বেশ কিছুদিন আগেই বেঙ্গালুরুতে এসেছিল ওঁরা স্ত্রী এবং সন্তানের চিকিৎসা করাতে। বেঙ্গালুরু থেকে কলকাতার এই হোটেলেই এসে উঠেছিল তাঁরা।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button