Bangla News

Jadavpur University: গতকাল রাতে রণক্ষেত্র পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! সংঘর্ষ SFI এবং ABVP-য়ের

ABVP-র দাবি, কীভাবে জিবি মিটিং ডাকা হল নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায়, তা নিয়েই আপত্তি ছিল তাঁদের।

Jadavpur University: আজ ‘যাদবপুর চলো’ অভিযান ABVP-র, যাদবপুর থানায় বিজেপি বিধায়ক শর্বরী

হাইলাইটস:

  • জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
  • SFI-বামপন্থী ছাত্র সংগঠন এবং ABVP-র মধ্যে সংঘর্ষের অভিযোগ
  • ইতিমধ্যে ABVP-র বেশ কিছুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
  • ঘটনাস্থলে যান বিধায়িকা শর্বরী, পরে থানার সামনে বিক্ষোভ ABVP-এর

Jadavpur University: গতকাল মধ্যরাতে জেনারেল বডি মিটিং ঘিরে রণক্ষেত্র রূপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। SFI এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বৈঠকের বিরোধিতা করে ABVP। অভিযোগ উঠছে যে, দু’পক্ষের মধ্যে প্রতিবাদ ঘিরেই শুরু হয়ে যায় হাতাহাতি। এবং সংঘর্ষে ABVP-র বেশ কয়েকজনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

We’re now on Telegram- Click to join

ABVP-র দাবি, কীভাবে জিবি মিটিং ডাকা হল নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায়, তা নিয়েই আপত্তি ছিল তাঁদের। এছাড়া অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ যে, ABVP-ই প্রথম হামলা চালিয়ে উত্তপ্ত করে পরিস্থিতি।

We’re now on WhatsApp- Click to join

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি যাদবপুর থানায় যান আহত পড়ুয়াদের নিয়েই এবং এহেন ঘটনায় কঠোর এবং কড়া পদক্ষেপেরও দাবি জানিয়েছেন তিনি। এবং পরে যাদবপুর থানার সামনেই ABVP বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এবার মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, দিমাগি নকশালদের বিরুদ্ধে এবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ABVP-র। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর কড়া হুঁশিয়ারি ABVP-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি ABVP-র। আজ বেলার দিকে ‘যাদবপুর চলো’ অভিযান রয়েছে ABVP-র। এবং পাল্টা পথে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনও। এই একই সময়ে জোড়া কর্মসূচিতে এবার পারদ চড়ায়, সতর্কতা প্রশাসনের।

Read More- কাজে বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজ্য পুলিশের নয়, আইপ্যাক মামলায় এবার সিবিআই তদন্তই চাইছে ইডি

গতকাল রাতে এহেন সংঘর্ষের পর দফায় দফায় উত্তপ্ত হয় ক্যাম্পাস চত্বর। হামলার অভিযোগ বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাল্টা প্রতিবাদে নামে ABVP। পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে রেখে বাইরে লাগায় আগুন। যাদবপুর থানার সামনে তীব্র বিক্ষোভ ABVP-র। এই বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ABVP-র অভিযোগ যে, হামলা চালায় সাধারণ সভায় ডেকে SFI, DSF, DSO। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ABVP সভাপতির উপরেও চালানো হয় ‘হামলা’। ABVP, NSF-এর বিরুদ্ধেও এবার পাল্টা অভিযোগ ফেটসুর। বহিরাগতদের এনে ইটবৃষ্টি এবং আগুনের অভিযোগ। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র পরিস্থিতি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button