I-PAC Case: কাজে বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজ্য পুলিশের নয়, আইপ্যাক মামলায় এবার সিবিআই তদন্তই চাইছে ইডি
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় সংস্থা জোরপূর্বক দলের গোপন নথি হাতানোর চেষ্টা করেছে। গত মঙ্গলবার সেই মামলার সুপ্রিম কোর্টে শুনানি ছিল।
I-PAC Case: এই মামলার কে তদন্ত করবে ঠিক করুক রাজ্য সরকার, চাইছে কালীঘাট তৃণমূল, কি বক্তব্য ইডির?
হাইলাইটস:
- তল্লাশি চলাকালীন কাজে বাধা দেওয়ার উঠছে অভিযোগ
- এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই
- রাজ্য পুলিশ নয়, বরং এই মামলায় সিবিআই তদন্তের দাবি
I-PAC Case: গত ৮ই জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল ইডির গোয়েন্দারা। ওই তল্লাশি চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইপ্যাকের অফিসে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে এবার ইডি সুপ্রিম কোর্টে মামলা করে। উল্টো দিকে ইডির বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস।
We’re now on Telegram- Click to join
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় সংস্থা জোরপূর্বক দলের গোপন নথি হাতানোর চেষ্টা করেছে। গত মঙ্গলবার সেই মামলার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আগামী দিনে সেই মামলায় তদন্ত কোন দিকে এগোবে তা নিয়েই জোরাল সওয়াল জবাব হল তৃণমূল, ইডি ও সিবিআই আইনজীবীদের।
We’re now on WhatsApp- Click to join
ওই ঘটনায় গত জানুয়ারিতেই সিবিআই তদন্ত চেয়ে ইডি সুপ্রিম কোর্টে গিয়েছিল। যা নিয়েই গতকাল অর্থাৎ মঙ্গলবার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, “রাজ্যে সরকার তো এবার বদলে গিয়েছে। নিজেই সিদ্ধান্ত নিতে পারে বর্তমান সরকার চাইলে যে, কে তদন্ত করবে। পুলিশ দিয়ে তদন্ত নিয়েও তবে আরও কোনও আপত্তি থাকার তো কথা নয়। ফলে হস্তক্ষেপের প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের।” সেই প্রস্তাবে সায় দিয়ে বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ জানতে চায় ইডির কাছে, কে তদন্ত করবে সেটা রাজ্য ঠিক করলে তাঁদের কোনো আপত্তি আছে কিনা। তবে আদালতের ওই প্রস্তাবে ইডির আইনজীবী এসবি রাজু রাজি হননি।
Question 2:
I-PAC Search, ED’s Allegations and the Next Supreme Court Hearing= 8 January 2026 | 6:30 AM
Enforcement Directorate (ED) conducted searches at the I-PAC office in Salt Lake and at the residence of Prateek Jain, Director and Co-founder of I-PAC, at 7 Loudon Street,… pic.twitter.com/0QSseVYIaS— SANDIP HALDER (@HALDERSAN) August 17, 2026
এদিকে, এর পর শুনানিতে ইডির মামলা দায়ের করার যৌক্তিকতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি বলেছেন, “সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে এফআইআর দায়েরের নির্দেশ চাওয়া আইনসম্মত নয়। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রয়েছে একাধিক রায়। সরকার পরিবর্তনের পর কেটে গিয়েছে চার মাস। প্রয়োজন হলে নিজেই এফআইআর দায়ের করতে পারত বর্তমান সরকার।”
Read More- স্বাধীনতা দিবসের দিনই নয়া নজির গড়বেন শুভেন্দু অধিকারী? রেড রোডের অনুষ্ঠান শেষের পরই থাকছে চমক
এরপরই জানিয়ে দিয়েছে ইডি, স্থানীয় পুলিশের উপর আস্থা নেই তাদের। তাই প্রয়োজন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। আদালত জানিয়েছে যে, সব পক্ষের বক্তব্য শোনার পরই নির্দেশ দেওয়া হবে এ সংক্রান্ত। আগামী ২রা সেপ্টেম্বর হবে মামলার পরবর্তী শুনানি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







