Kangana Ranaut-Saurav Das: সৌরভকে ‘অকর্মণ্য এবং বেকার’ কটাক্ষ কঙ্গনার, এবার পাল্টা জবাবে খোঁচা সৌরভের
সৌরভ জানিয়েছেন, অভিনেত্রী কঙ্গনা একের পর এক ব্যক্তিগত আক্রমণ শুরু করার পরও তাঁর বন্ধুরা ওনাকে টেক্সট করে জানতে চান যে, কেন অভিনেত্রী ওঁর পেছনে পড়েছেন।
Kangana Ranaut-Saurav Das: এদিন হৃতিক রোশনের সাথে তাঁর তুলনা টেনে রসিকতা করলেন সৌরভ
হাইলাইটস:
- জেন জি-কে নর্দমা বলায় বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত
- তিনি বিতর্কে জড়ান ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে
- এরপর সৌরভকে ব্যক্তিগতভাবেও আক্রমণ শানান বিজেপিনেত্রী
Kangana Ranaut-Saurav Das: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং সিজেপি-র সৌরভ দাসের মধ্যকার বাকযুদ্ধ থামার বর্তমানে কোনও লক্ষণই নেই! কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সৌরভকে ‘অকর্মণ্য এবং বেকার’ কটাক্ষ হানার পরই, এবার পাল্টা জবাব দিয়েছেন সৌরভ দাস। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সৌরভ দাবি করেছেন, কঙ্গনা তাঁর ওপর হয়তো বেশি ক্ষুব্ধ কারণ বন্ধুরা অভিনেতা হৃতিক রোশনের সাথে তাঁকে তুলনা করে। এবং হৃতিক ও কঙ্গনার অতীতের বিষয় কারুর অজানা নয়।
We’re now on Telegram- Click to join
হৃতিক রোশনের সাথে তুলনা টেনে রসিকতা করেছেন সৌরভ
সৌরভ জানিয়েছেন, অভিনেত্রী কঙ্গনা একের পর এক ব্যক্তিগত আক্রমণ শুরু করার পরও তাঁর বন্ধুরা ওনাকে টেক্সট করে জানতে চান যে, কেন অভিনেত্রী ওঁর পেছনে পড়েছেন। সৌরভের সংযোজন, তাঁর এক বন্ধু ওনাকে নাকি বলেছেন তাঁকে দেখতে কিছুটা তরুণ বয়সের হৃতিক রোশনের মতো!
We’re now on WhatsApp- Click to join
এরপর সৌরভ জানান, বন্ধুটা যখন এই কথাটা বলল, তিনি এদিন অবাকই হয়েছিলেন। কঙ্গনার কি সেই কারণেই ওঁর ওপর এত রাগ? সৌরভ বলেছেন, ‘সত্যি কি তবে আমায় হৃতিক রোশনের মত দেখতে? তবে রসিকতার পাশাপাশি এদিন স্পষ্ট তিনি জানান, কঙ্গনার প্রতি ওঁর কোনও ব্যক্তিগত রাগ নেই।’
কঙ্গনাকে এবার কড়া বার্তা সৌরভের
কঙ্গনার এহেন মন্তব্যকে মাত্রাতিরিক্ত হতাশাগ্রস্ত বলে এদিন চিহ্নিত করেছেন সিজেপি-র সৌরভ। ককরোচদের মুখপাত্রের মতে, যেভাবে কঙ্গনা কথাবার্তা বলছেন, তা কোনও দায়িত্বশীল সংসদ সদস্যের মতো তা শোনায় না। সৌরভের সোজা বার্তা হল যে ব্যক্তিগত আক্রমণ কঙ্গনা চালাচ্ছেন, তা বন্ধ করে দিয়ে আলোচনায় বসা উচিত।
CJP's Saurav Das Thinks He Looks Like "Hrithik Roshan" To Attack Kangana.
Kangana:
"Saurav is useless"Saurav Das:
"Hey Kangana Take A Chil Pill""Someone told me I may look like young Hrithik Roshan"
Lol
🤡#cjp_ही_aap_है pic.twitter.com/bgvGXP3fG5— Dear Men (@Dear_Men_Life) July 29, 2026
এদিন কঙ্গনা দাবি করেছিলেন যে সৌরভ বেকার এবং অকর্মণ্য। এর জবাবে সৌরভ জানান, কঙ্গনাকে গুগল ভুল তথ্য দিচ্ছে; তিনি কাজও করেন আর নিজের উপার্জনেই তিনি চলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ‘নর্দমা’ বলে অসম্মান করার অধিকার কোনো নেত্রীরই নেই।
কঙ্গনার সাথে সব বিবাদ ভুলে মুখোমুখি আলোচনায় বসতে রাজি সৌরভ। তিনি জানান, যদি ওঁর সাথে কঙ্গনা কথা বলতে চান কিংবা একসাথে বসে কফি খেতে চান, তবে তাঁর কোনো আপত্তি নেই।
Read More- নিট আন্দোলনকে ঘিরে এবার Gen Z প্রজন্মের ওপর তীব্র তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত
প্রসঙ্গত, নিট নিয়ে জেন-জির বিক্ষোভকারীদের কঙ্গনা এদিন নর্দমা এবং ককরোচ বলায় সম্পর্কের এই তিক্ততার সূচনা হয়েছে। রাজনীতিতে কঙ্গনা এবং হৃতিকের পুরোনো ইতিহাসের আবহেই সৌরভের এহেন হৃতিক-রসিকতা ফের নেটপাড়ায় নতুন জল্পনা উস্কে দিয়েছে তা বেশ বলাই বাহুল্য।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







