Abhishek Banerjee: বিদেশ যাত্রার জন্য এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক, কি জানালেন আবেদনে?
শীর্ষ আদালতে নিজের আবেদনে জানিয়ে এদিন অভিষেক লিখেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ডিজে মামলায় তদন্তে সহযোগিতা করেছেন তিনি।
Abhishek Banerjee: কেন বিদেশ যাত্রায় কলকাতা হাইকোর্ট অনুমতি দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?
হাইলাইটস:
- চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট
- তাই এবার সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে পৌঁছলেন অভিষেক
- এদিন সুপ্রিম কোর্টের আবেদনে কী জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য এবারও বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন আবেদন। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার অনুমতি দিতেই এবার সুপ্রিম কোর্টের আবেদন জানালেন অভিষেক।
We’re now on WhatsApp- Click to join
এদিন সুপ্রিম কোর্টে কী জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
শীর্ষ আদালতে নিজের আবেদনে জানিয়ে এদিন অভিষেক লিখেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ডিজে মামলায় তদন্তে সহযোগিতা করেছেন তিনি। নমুনা দিয়েছেন কণ্ঠস্বরেরও। এরপরও বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁকে। তাঁর চিকিৎসার জন্য করা আবেদনেও সাড়া দিচ্ছে না কলকাতা হাইকোর্ট। সেই জন্যই এবার তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।
We’re now on Telegram- Click to join
অভিষেকের আবেদন নিয়ে কী বলছে কলকাতা হাইকোর্ট?
গত ২০শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা করা হয়নি কলকাতার হাসপাতালে। আপনাকে আদালত তখন যেতে দিতে পারে যখন এই চিকিৎসা এখানে করা যাবে না। আপনি কি কখনও গিয়েছিলেন SSKM? একটা বোর্ড গঠন করুক চিকিৎসকরা। যদি মনে মেডিক্যাল বোর্ড করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজন, তবে সমস্যা নেই।”

রাজ্যের পক্ষ থেকে অভিষেকের এই বিদেশযাত্রার আবেদনের বিরোধিতাও করা হয়েছিল। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরাল রাজদীপ মজুমদার সওয়াল করেছিলেন, “কেবল ডিজে মামলা নয়। আরও অনেক মামলায় অভিষেক জড়িত। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে দিলে তদন্তে সমস্যা হবে।”
Read More- আধারের রূপকার থেকে শুরু করে ইসরোর প্রাক্তন প্রধান, এবার এই ছয়জনের ওপর ভরসা প্রধানমন্ত্রীর
এছাড়া, শেষ অবধি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষাকবচ ৬ই অক্টোবর পর্যন্ত বাড়ালেও অনুমতি দেয়নি বিদেশযাত্রার। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম দরজায় গিয়ে পৌঁছলেন অভিষেক। আগামী ৩রা আগস্ট অভিষেকের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য এর আগেও একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার অভিষেকের এক আবেদনে সাড়া দিচ্ছে না কলকাতা হাইকোর্ট। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আবেদন জানিয়েছেন অভিষেক।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







